|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাবি প্রশাসনের তদন্ত কমিটি মানে একটা মুলা ঝুলানো : সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে শিক্ষার্থী নির্যাতনের ঘটনার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটিকে ‘মুলা ঝুলানো’ বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে ভিসি অফিস গেটের সামনে আয়োজিত ওই মানববন্ধনে তিনি বলেন, এর আগে শাহবাগ থানায় ছাত্রদলের হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠিত হলেও চার মাস পার হলেও কোনো প্রতিবেদন প্রকাশ করা হয়নি। প্রশাসন এভাবেই কেবল কমিটি গঠন করে কালক্ষেপণ করে বলে অভিযোগ করেন তিনি।

ডাকসু ভিপি বলেন, ফজলুল হক হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইলিয়াস আল মামুন কর্তৃক ইব্রাহিম নামের এক শিক্ষার্থীকে ডেকে নিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে এবং পরিবারকে হুমকি দিয়ে মিথ্যা জবানবন্দি নেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ চাওয়া হলেও তা না দেখিয়ে উল্টো প্রভোস্টকে রক্ষায় সিন্ডিকেট কাজ করছে বলে অভিযোগ করেন তিনি। এছাড়া আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার তীব্র নিন্দা জানিয়ে সাদিক কায়েম বলেন, জুলাই-পরবর্তী ক্যাম্পাসে যদি কেউ পেশিশক্তি বা গণরুম-গেস্টরুম সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা করে, তবে ছাত্রলীগের চেয়েও তাদের পরিণতি ভয়াবহ হবে। ফজলুল হক হলের ঘটনার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Norway vs France: FIFA World Cup 2026 Group I Match Preview

1

ইসলাম ধর্ম গ্রহণ করে ইরানি যুবককে বিয়ে করলেন মার্কিন বাস্কেট

2

বাজেটে তথ্যপ্রযুক্তি খাতে শুল্ক ও ভ্যাটে বড় ছাড়

3

জমির পর্চা কেন এত গুরুত্বপূর্ণ? ঘরে বসেই অনলাইনে পর্চা বের ক

4

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি২০ সিরিজ প্রিভিউ

5

প্রাথমিক শিক্ষায় জাপানি মডেলের সংস্কার

6

আর্জেন্টিনার বিপক্ষে গোল করা ফেররান তরেসের প্রশংসায় মার্কিন

7

ভুটান-ম্যাকাও ম্যাচে বাংলাদেশের তিন রেফারি: আন্তর্জাতিক মঞ্চ

8

শঙ্কা জাগিয়ে অ্যাম্বুলেন্সে মাঠ ছাড়লেন ইন্টার মায়ামি ফরোয়ার্

9

রাজধানীতে হু হু করে বাড়ছে কাঁচামরিচের দাম, কেজিও ছুঁল ৪০০ টা

10

সর্বক্ষেত্রে রাজনীতি স্বচ্ছ ও প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচি

11

বিশ্বকাপে সমকামী চিকিৎসকের অভিনব প্রতিবাদ

12

আর্জেন্টিনা-ব্রাজিলকে পেছনে ফেলে ফ্রান্সের সামনে শিরোপার হাত

13

পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার জোরালো আহ্বান হিরোশিমার মেয়

14

কেকেআর তারকা রমনদীপ সিংয়ের বিয়ে: পাত্রী কে এই অভিনেত্রী চার্

15

মেসির চেয়ে রোনালদোই সেরা: বিশ্বকাপে ‘রিগড’ অভিযোগ তোলা জিকোর

16

ইরানে সামরিক হামলা আপাতত স্থগিতের নির্দেশ মার্কিন প্রেসিডেন্

17

জার্মানিকে বিদায় করে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

18

শেয়ারবাজারে মার্জিন বিধিমালার সংশোধনী গেজেট প্রকাশ, ঋণের শর্

19

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক প্রেসিডেন্টের সা

20