দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

২০২৮ শিক্ষাক্রমে বিস্তৃত পরিবর্তনের উদ্যোগ

০ শেয়ার
২০২৮ শিক্ষাক্রমে বিস্তৃত পরিবর্তনের উদ্যোগ

২০২৭ সালের সীমিত পরিমার্জনের পর এবার ২০২৮ সালের শিক্ষাক্রমে বড় ধরনের ও বিস্তৃত পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে এনসিটিবি। চলতি বছরের অক্টোবর থেকেই বর্তমান শিক্ষাক্রমের মূল্যায়ন শুরু হচ্ছে।

সংক্ষেপে মূল তথ্য
  • দেশের শিক্ষাব্যবস্থায় আসছে আরও একটি বড় ধরনের পরিবর্তন।
  • ২০২৭ শিক্ষাবর্ষে প্রয়োজনভিত্তিক সীমিত পরিমার্জনের পর এবার ২০২৮ সালের শিক্ষাক্রমে বিস্তৃত ও ব্যাপক পরিবর্তনের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।
  • এই লক্ষ্য সামনে রেখে চলতি বছরের অক্টোবর মাস থেকেই বর্তমান শিক্ষাক্রমের মূল্যায়ন ও পর্যালোচনার কাজ শুরু করতে যাচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

দেশের শিক্ষাব্যবস্থায় আসছে আরও একটি বড় ধরনের পরিবর্তন। ২০২৭ শিক্ষাবর্ষে প্রয়োজনভিত্তিক সীমিত পরিমার্জনের পর এবার ২০২৮ সালের শিক্ষাক্রমে বিস্তৃত ও ব্যাপক পরিবর্তনের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এই লক্ষ্য সামনে রেখে চলতি বছরের অক্টোবর মাস থেকেই বর্তমান শিক্ষাক্রমের মূল্যায়ন ও পর্যালোচনার কাজ শুরু করতে যাচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। শিক্ষাক্রম বাস্তবায়নের প্রায় দুই বছর আগেই এই প্রাথমিক প্রস্তুতি শুরু হচ্ছে, যা কারিকুলাম ডেভেলপমেন্ট অ্যান্ড রিভিউ কমিটির বৈঠকের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রূপ পাবে।

এনসিটিবি সূত্রে জানা গেছে, প্রথম ধাপে বর্তমান শিক্ষাক্রমের বাস্তবায়ন পরিস্থিতি নিবিড়ভাবে মূল্যায়ন করা হবে। শিক্ষার্থীরা নির্ধারিত শিখনফল ও বিষয়বস্তু কতটা আয়ত্ত করতে পারছে, শ্রেণিকক্ষে শিক্ষকরা কী ধরনের বাস্তব সমস্যার মুখোমুখি হচ্ছেন এবং শিক্ষাক্রমের কোন কোন অংশে সংশোধন, সংযোজন বা বিয়োজন প্রয়োজন সেসব বিষয় খতিয়ে দেখা হবে। শুধু পাঠ্যবইয়ের অধ্যায়ের পরিবর্তন নয়, বরং সামগ্রিক বিষয়বস্তু, শিক্ষণ-পদ্ধতি এবং মূল্যায়ন ব্যবস্থাকে আরও আধুনিক ও সময়োপযোগী করার ওপর জোর দেওয়া হচ্ছে। এই পুরো প্রক্রিয়ায় মাঠপর্যায়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষা বিশেষজ্ঞদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছে এনসিটিবি।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

স্কুলে মারামারির ভিডিও ভাইরাল: বিভাগীয় মামলার মুখে সেই দুই শিক্ষক

2

কিউরাসাওকে গোলবন্যায় ভাসাল জার্মানি

3

কুষ্টিয়ার সাবেক এমপি রউফ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের পৃথক মামলা

4

চার মন্ত্রণালয়ে চুক্তিতে নতুন সচিব নিয়োগ দিল সরকার

5

বরিশালে ১৫ দিনে ডেঙ্গুতে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩ হাজার ১৪৫

6

আগামী দুই বছরে স্বর্ণের দাম গড়তে পারে নতুন রেকর্ড

7

‘রাজনীতি নাকি ক্রিকেট, একটি বেছে নিন

8

হাসিনা ও হাদির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত করার আহ্বান বাংলাদেশের: পররাষ্ট্রমন্ত্রী

9

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

10

পশ্চিমবঙ্গে হোটেলে ভয়াবহ আগুন: তারাপীঠে ঘুমন্ত অবস্থায় প্রাণ হারালেন সাতজন