|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

সরবরাহ কমিয়ে সয়াবিন তেলে ফের কারসাজি

সরকার নির্ধারিত মূল্য কার্যকর থাকার পরও সয়াবিন তেল নিয়ে আবারও বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ উঠেছে। লিটারে আরও ৬ টাকা দাম বাড়ানোর উদ্দেশ্যে প্রভাবশালী একটি সিন্ডিকেট মিলগেট থেকে এক ও দুই লিটারের বোতলজাত তেলের সরবরাহ কৌশলে কমিয়ে দিয়েছে। এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে খুচরা বাজারে, যার ফলে সাধারণ পাড়া-মহল্লার দোকানে চাহিদামতো তেল না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা।

কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) তথ্য অনুযায়ী, দেশের ভোজ্যতেলের বাজারের প্রায় ৯০ শতাংশ নিয়ন্ত্রণ করে হাতে গোনা কয়েকটি বড় কোম্পানি। অতীতেও বিভিন্ন সময়ে এই চক্র কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকারকে চাপে ফেলে পণ্যের দাম বাড়িয়ে নিয়েছে। সম্প্রতি ব্যবসায়ীদের দাবির মুখে গত ২ সেপ্টেম্বর সরকার বোতলজাত সয়াবিন তেলে লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা এবং খোলা সয়াবিন তেল ১৮০ টাকা নির্ধারণ করে দেয়। তবে কাঙ্ক্ষিত পরিমাণে দাম না বাড়ায় কোম্পানিগুলো এখন ডিলার পর্যায়ে সরবরাহ কমিয়ে দিয়ে নতুন করে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। বাণিজ্য মন্ত্রণালয় ও টাস্কফোর্সের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোজ্যতেলের কোনো প্রকৃত সংকট নেই এবং যদি কোনো চক্র কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর অপচেষ্টা চালায়, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিম্বাবুয়ে দলে ফিরে কী বললেন সিকান্দার রাজা?

1

পশ্চিম তীরের ১০০টি কৌশলগত স্থান দখলের পরিকল্পনা করছে ইসরাইলি

2

ভিএআরের ভুলে আর্জেন্টিনার সুবিধা পাওয়া প্রসঙ্গে ফিফার সাফাই

3

আজ প্রকাশ হচ্ছে না প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল, মিলতে পারে

4

৩২ বছর বয়সেই পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন জো ব্রায

5

তারেক রহমানের সভাপতিত্বে বুধবার সংসদে সরকারি দলের সভা

6

শিশু রামিসা হত্যা: মৃত্যুদণ্ডের নথি উচ্চ আদালতে

7

বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার নির্

8

নিউজিল্যান্ডকে উড়িয়ে গ্রুপসেরা বেলজিয়াম, নকআউটে সঙ্গী মিশর

9

শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে ক্ষুব্ধ অরিজিৎ সি

10

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

11

প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রণয়ন করা হবে: প্রতিমন্ত্রী

12

আদালতে সাফাই সাক্ষ্য দিলেন তামিমা: ক্রিকেটার নাসিরসহ নিজেদের

13

শেখ হাসিনাকে বহনকারী হেলিকপ্টার ও বিমানের চার পাইলটের বর্তমা

14

কুমিল্লার রেস্টুরেন্টে ভুলবশত ফেলে যাওয়া কাশ্মীরি শিশু উদ্ধা

15

শূন্য রানেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট উড়াল বাংলাদেশ

16

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিয়ে করলেন ক্রিস্টিয়ানো

17

ব্রড পিকে তুষারধস: চার অভিযাত্রীর মরদেহ উদ্ধার, নিখোঁজ নির্ম

18

পদ না পেয়ে যুবদল নেতার ফেসবুক লাইভে কান্না

19

জিম্বাবুয়ে সিরিজের টেস্ট দল ঘোষণা

20