|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম: কারণ ও বাজার পরিস্থিতি

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের শক্তিশালী কর্মসংস্থান প্রতিবেদনের জেরে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার বাড়াতে পারে এমন প্রত্যাশা জোরালো হওয়ায় বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। পাশাপাশি মুদ্রানীতির ভবিষ্যৎ গতিপ্রকৃতি সম্পর্কে ধারণা পেতে বিনিয়োগকারীরা গুরুত্বপূর্ণ মূল্যস্ফীতির তথ্য প্রকাশের অপেক্ষায় রয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর ২টা ৩৫ মিনিট পর্যন্ত স্পট গোল্ডের বাজারমূল্য শূন্য দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪২১ দশমিক ০৪ ডলারে নেমে আসে। এছাড়া ডিসেম্বর সরবরাহের মার্কিন গোল্ড ফিউচারের দামও শূন্য দশমিক ২ শতাংশ হ্রাস পেয়ে ৪ হাজার ৬৬৬ দশমিক ৯০ ডলারে দাঁড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে সরকারি ছুটির দিন হওয়ায় এদিন বাজারে লেনদেনের পরিমাণ ছিল তুলনামূলক কম। স্যাক্সো ব্যাংকের পণ্যবিষয়ক কৌশল বিভাগের প্রধান ওলে হ্যানসেন জানিয়েছেন, সম্প্রতি প্রকাশিত শক্তিশালী মার্কিন কর্মসংস্থান প্রতিবেদনের কারণে বন্ডের সুদহার বৃদ্ধি পেয়েছে এবং আগামী ১৬ সেপ্টেম্বর ফেড সুদের হার বাড়াতে পারে এমন আশঙ্কা জোরালো হয়েছে। এর প্রভাবে জ্বালানি পণ্যের বিপরীতে স্বর্ণ ও রুপার দামে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। তবে লেনদেনের একপর্যায়ে প্রতি আউন্স ৪ হাজার ৪০০ ডলারের নিচে নেমে যাওয়ার পর বাজারে ক্রেতাদের কিছুটা আগ্রহ লক্ষ্য করা গেছে।

গত সপ্তাহে প্রকাশিত তথ্যানুযায়ী, আগস্ট মাসে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বৃদ্ধির হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও বেকারত্বের হার ৪ দশমিক ১ শতাংশে অপরিবর্তিত রয়েছে। সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী সপ্তাহের ফেড নীতিনির্ধারণী বৈঠকে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা বর্তমানে ৫৮ শতাংশ হিসেবে মূল্যায়ন করছেন ব্যবসায়ীরা, যা কর্মসংস্থানের তথ্য প্রকাশের আগে ছিল ৫০ শতাংশ। বিনিয়োগকারীদের নজর এখন আগামী বৃহস্পতিবার প্রকাশিতব্য যুক্তরাষ্ট্রের উৎপাদক মূল্যসূচক এবং শুক্রবারের ভোক্তা মূল্যসূচক প্রতিবেদনের দিকে, যা ফেডের পরবর্তী সিদ্ধান্ত নির্ধারণে বড় ভূমিকা রাখাবে। সাধারণত স্বর্ণকে মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষাকবচ হিসেবে গণ্য করা হলেও সুদের হার বাড়লে সুদহীন এই ধাতুতে বিনিয়োগের আকর্ষণ কিছুটা কমে যায়। এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট রুপার দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে ৬৬ দশমিক ০৬ ডলারে নামলেও প্লাটিনাম এবং প্যালাডিয়ামের দাম সামান্য বেড়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনা সফরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২০২৬ | সফরসূচি ও বিস্ত

1

যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ায় কানাডাকে নি

2

ইরানের ওপর নিষেধাজ্ঞা এখনই উঠছে না: ইসহাক দার

3

দেশের ৬৪ জেলাকেই রেল নেটওয়ার্কের আওতায় আনা হবে: রেলপথ প্রত

4

এক ম্যাচেই মেসির ৪ গিনেস রেকর্ড

5

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত: নতুন লঘুচাপের প্রভাবে বাড়তে

6

আর্জেন্টিনার বিশ্বকাপ প্রচারে ডেমোক্র্যাটদের অর্থায়নের অভিয

7

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: আবারও ১০০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দ

8

ইরানি হ্যাকারদের সাইবার হামলায় চার দিন বন্ধ ছিল ব্রিটিশ বিদ

9

কোচ লুইস এনরিকে ও পাঁচ খেলোয়াড়ের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি বা

10

তোফাজ্জল হোসেন তজু হত্যা মামলা: দুই তদন্তে আকাশ-পাতাল ফারাক

11

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন মাসুদ সাইদী | মাল

12

রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সবাই সমান সুযোগ পাবেন: পানিসম্পদ

13

ফাইনালের প্রতিপক্ষ নিয়ে মুখ খুললেন স্প্যানিশ কোচ লুইস দে লা

14

ভূমধ্যসাগরে ট্র্যাজেডি: ২২ জনের মৃত্যু ও ২১ বাংলাদেশি উদ্ধার

15

রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করল

16

রামপুরা হত্যাকাণ্ড: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৩ জ

17

সান্তোসকে হারিয়ে বড় জয় পালমেইরাসের

18

অক্টোবরের নির্বাচনে বড় চ্যালেঞ্জের মুখে বেনিয়ামিন নেতানিয়াহু

19

খামেনির অফিসে বিস্ফোরণ: তিনি এখন কোথায়? | ইরান-ইসরায়েল যুদ্

20