|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে বাবাকে গলা কেটে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

গোপালগঞ্জে নিজ বাবাকে বটি দিয়ে গলা কেটে হত্যার দায়ে আলীম কাজী নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক এই রায় প্রদান করেন। রায়ে দণ্ডপ্রাপ্ত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ১৩ মে গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ কাজীর বাজার এলাকায় নিজ বাড়িতে মাদকসেবী আলীম কাজী বটি হাতে তার বাবা ইসমাইল কাজীকে গালিগালাজ করছিলেন। একপর্যায়ে ইসমাইল কাজী ছেলেকে গালিগালাজ করতে নিষেধ করলে আলীম ক্ষিপ্ত হয়ে বটি দিয়ে তার বাবার গলায় কোপ দেন। গুরুতর আহত অবস্থায় ইসমাইল কাজীকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় নিহতের অপর ছেলে সেলিম কাজী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন। মামলা পরিচালনায় বাদীপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এমএম জুলকদর এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আবু তালেব শেখ।

পারিবারিক কলহ ও মাদকাসক্তির জেরে এ ধরনের ভয়াবহ অপরাধের ঘটনাগুলো আপনার দৃষ্টিতে সমাজকে কোন বার্তা দিচ্ছে?

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালে চিকিৎসাধীন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই, কে

1

ইয়েমেন অবরোধ অব্যাহত রাখলে সৌদি আরবের বিপর্যয় ঘটবে: হুথি হুঁ

2

করাচির ভ্যালিকা হাসপাতালে এইডস আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৮০

3

২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বলের লড়াইয়ে যারা এগিয়ে

4

১০১ জন যুগ্মসচিবকে বিভিন্ন মন্ত্রণালয়ে পদায়ন: জনপ্রশাসন মন

5

দুই সপ্তাহের সর্বোচ্চ চূড়া ছুঁয়েই ফের কমলো স্বর্ণের দাম, নেপ

6

ধর্ষণের অভিযোগে বিচারের মুখোমুখি হাকিমি

7

মেয়ে অন্বেষাকে নিয়ে স্বস্তিকা মুখার্জির আবেগপূর্ণ বার্তা ২০২

8

হিজবুল্লাহর রকেট হামলায় ৬ ইসরায়েলি সেনা আহত: হাইফায় ক্ষেপণা

9

৩৩ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে দেশের বেসরকারি খাতের ঋণ প্র

10

শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেফত

11

মির্জা আব্বাসকে ভয়ভীতি : নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামল

12

ইরানের খোজস্থান প্রদেশে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলা: লক

13

শোক বনাম উল্লাস: খামেনির মৃত্যুতে দ্বিধাবিভক্ত ইরান ও জনমনে

14

জনপ্রশাসনে বড় পদোন্নতি: যুগ্ম সচিব হলেন ১৭৯ কর্মকর্তা

15

ইনজুরি কাটিয়ে সিন্ডারের জন্য বড় চ্যালেঞ্জ নিয়ে সিনসিনাটি ওপে

16

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ১৬ জেলের অলৌকিক প্রাণরক্ষা, নিখোঁজ ২

17

ক্যালিফোর্নিয়ার সান্টা বারবারায় ঐতিহ্যবাহী ওল্ড স্প্যানিশ ডে

18

আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করুন, আইন নিজের হাতে নেবেন না:

19

অঙ্গের বয়স জানার নতুন রক্ত পরীক্ষা

20