|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজশাহীতে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে জামায়াত নেতা ওমর ফারুক বহিষ্কার

রাজশাহীর পবা উপজেলায় ৯ বছর বয়সি এক শিশুকন্যাকে যৌন নিপীড়নের চাঞ্চল্যকর অভিযোগে ওমর ফারুক (৪২) নামের এক স্থানীয় জামায়াত নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (২ আগস্ট) রাতে উপজেলা জামায়াতের কর্মপরিষদ সভার সিদ্ধান্তক্রমে তার রুকন পদ বাতিলসহ দলের সব ধরনের দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ওমর ফারুক পেশায় একজন গ্রাম্য চিকিৎসক এবং পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের বড়গাছি পাকারমাথা গ্রামের বাসিন্দা। নিজ বাড়ির একটি ঘরে তিনি ওষুধের দোকান পরিচালনার পাশাপাশি শিশুদের ধর্মীয় শিক্ষা দিতেন। গত ১২ জুলাই ওই গ্রামের ৯ বছর বয়সি এক শিশুকন্যা তার কাছে ধর্মীয় শিক্ষা নিতে গেলে তিনি অন্য শিশুদের সরিয়ে দিয়ে তাকে যৌন নিপীড়ন করেন। শিশুটি বাড়িতে ফিরে তার মাকে বিষয়টি জানালে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে তার বাড়ি ঘেরাও করেন। পরে স্থানীয় জামায়াত নেতারা বিষয়টি মীমাংসার আশ্বাস দিলেও কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় গত ৩১ জুলাই শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পবা থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার পর গত ১ আগস্ট রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পবা থানা পুলিশ নিজ বাড়ি থেকে ওমর ফারুককে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গত রোববার তাকে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে বড়গাছি ইউনিয়ন জামায়াতের আমির আবদুর রহমান মিলন জানান, ওমর ফারুকের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে সাংগঠনিকভাবে তদন্ত করে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এরপর উপজেলা জামায়াতের জরুরি বৈঠকে নৈতিক স্খলনজনিত অপরাধের দায়ে তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। দলীয় আদর্শের পরিপন্থী এ ধরনের অপরাধের বিচার দেশের প্রচলিত আইনেই হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে টানা ৭ দিন ধরে কমছে জ্বালানি তেলের দাম

1

জাতিসংঘে শামা ওবায়েদ: গণতান্ত্রিক ও টেকসই উন্নয়নের অঙ্গীকার

2

বিতর্কিত বাণিজ্যিক পরিকল্পনা থেকে সরে এসে ক্ষমা চাইল ফিফা, ট

3

নাটোরের লালপুরে ত্রিমুখী সংঘর্ষে শ্রমিক নিহত, আহত দুই

4

ট্রাইব্যুনালের নতুন রায়: দেশজুড়ে রাজনৈতিক প্রভাবে মিশ্র প্রত

5

চেক ডিজঅনারের মামলায় সাজা: গ্রেপ্তার দেখানো হলো মুজিব পরদেশ

6

এফসিআরএ সংশোধনী বিল নিয়ে কেন্দ্রকে তোপ শশী থারুরের, ক্ষতিগ্র

7

খিলক্ষেত ও মুগদা থানার দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সু

8

আল-আকসার নিদর্শন সরানোর অপচেষ্টায় হামাসের হুঁশিয়ারি

9

সিদ্ধিরগঞ্জে ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার ৬১৪ কম্বল ও

10

সাবেক এমপি মোশারফ হোসেন আর নেই

11

সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন নিয়ে স্পিকারের রুলিং

12

ভারত থেকে আসছে বাংলাদেশ রেলওয়ের ১৯টি আধুনিক এলএইচবি ব্রডগেজ

13

স্কটল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপে ফিরছেন নেইমার

14

দাখিল পরীক্ষায় নকল রোধে বসছে সিসিটিভি ক্যামেরা: কেন্দ্রে থা

15

এসপি মাসুদকে ফেসবুকে চ্যালেঞ্জ ছুড়লেন শীর্ষ সন্ত্রাসী রায়হান

16

অ্যাস্টন ভিলাকে হারিয়ে মিকেল আর্তেতার প্রশংসা

17

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

18

গোল্ডেন বুটের লড়াইয়ে এককভাবে শীর্ষে মেসি, সাথে আছেন এমবাপ্পে

19

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প: তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণ

20