|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

লটারির মাধ্যমে গণপূর্তের প্রকৌশলীদের বদলি ও পদায়ন

সরকারি প্রতিষ্ঠানে বদলি বাণিজ্য বন্ধ, সুশাসন প্রতিষ্ঠা এবং কাজের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হচ্ছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নির্বাহী প্রকৌশলীদের পদায়ন কার্যক্রমের উদ্বোধনকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এই তথ্য নিশ্চিত করেন।

কর্মসূচিতে মন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে চলা অসাধু বদলি সিন্ডিকেট ও দুর্নীতি রোধ করতেই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে কয়েক দফায় উপ-সহকারী, সহকারী ও উপ-বিভাগীয় প্রকৌশলী পদে ১ হাজার ৪৩০ জনকে লটারির মাধ্যমে বদলি করা হয়েছে এবং এবার ১৫৫ জন নির্বাহী প্রকৌশলীকে এই প্রক্রিয়ার আওতায় আনা হচ্ছে। তবে সার্বিক নিরাপত্তা ও গুরুত্ব বিবেচনা করে রাষ্ট্রপতির কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সংসদ সচিবালয়ের মতো স্পর্শকাতর কয়েকটি স্থানে আপাতত এই লটারি স্থগিত রাখা হয়েছে। প্রতিটি কার্যালয় ও জমি ব্যবস্থাপনায় সর্বোচ্চ স্বচ্ছতা আনাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।

মন্ত্রণালয়ের সার্বিক সংস্কার প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প নিয়ে গণপূর্ত বিভাগের গায়ে যে দুর্নীতির দাগ লেগেছে, সেখান থেকে বিভাগটিকে পুরোপুরি বেরিয়ে এনে গতিশীল করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া সরকারি আবাসন বরাদ্দ ডিজিটাল করা এবং অবৈধভাবে দখল হওয়া সরকারি জমি উদ্ধারে দ্রুতই একটি ডিজিটাল 'ল্যান্ড ব্যাংক' তৈরির কাজ চলছে। ভবিষ্যতে গণপূর্ত অধিদপ্তরের পর রাজউকেও একই প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লর্ডসে দ্বিতীয় টেস্ট: বৃষ্টির কারণে খেলা শুরু হতে বিলম্ব, টস

1

রিয়েল মাদ্রিদে ফেরার শর্ত জানালেন লুকা মদ্রিচ

2

সমালোচনা কাজে কোনো বাধা সৃষ্টি করবে না: শিক্ষামন্ত্রী এহসানু

3

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

4

সৌদি আরবে এক সপ্তাহে ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার, কঠোর হুঁশিয়

5

ইকুয়েডরকে হারিয়ে মেক্সিকোর ঐতিহাসিক জয়: কোয়ার্টার ফাইনালে চ

6

হাউস অব লর্ডসের সদস্য হলেন লন্ডনের প্রথম মুসলিম মেয়র সাদিক

7

শাকিব খান কি অপু ও বুবলী দুজনকে নিয়েই সংসার করছেন? জল্পনা তু

8

মেসির চেয়ে রোনালদোই সেরা: বিশ্বকাপে ‘রিগড’ অভিযোগ তোলা জিকোর

9

বেসরকারি হাসপাতালের সেবার মান নিশ্চিতে স্বাস্থ্য অধিদপ্তরের

10

হজরত শাহজালাল বিমানবন্দরে কুশ মাদকসহ ভারতীয় নাগরিক আটক, পালি

11

গোল্ডেন বুটের লড়াইয়ে এককভাবে শীর্ষে মেসি, সাথে আছেন এমবাপ্পে

12

দ্বিপাক্ষিক বৈঠকে খুলে গেল মালয়েশিয়ার শ্রমবাজার: মাহদী আমি

13

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভালো মানের প্রতি ভরি ২ ল

14

এমএলসি ২০২৬: এমআই নিউইয়র্ককে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে সা

15

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজতখানায় কেক কেটে জন্মদিন

16

‘বিগ ব্রাদার’ থেকে যেভাবে এলো ‘বিগ বস’, নেপথ্যের অজানা ইতিহা

17

স্বপ্নের হলিউড সিনেমায় বাবা থালাপতি বিজয় ও জেসন স্টেথামকে

18

মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযান নিয়ে সংঘর্ষ

19

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে তিন পাইলটসহ নিহত ১৯, ইসলামিক বিপ

20