দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরার শ্যামনগরে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ১২ কর্মী

০ শেয়ার
সাতক্ষীরার শ্যামনগরে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ১২ কর্মী
বিএনপিতে যোগ দিলেন ১২ জামায়াত কর্মী। ছবি: সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগরে স্থানীয় ইউনিয়ন বিএনপির আয়োজিত এক সভায় জামায়াতের ১২ জন নেতাকর্মী ফুলের মালা দিয়ে বিএনপিতে যোগদান করেছেন।

সংক্ষেপে মূল তথ্য
  • সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বহিষ্কৃত নেতা ও সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের অনুসারী ১২ জন কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।
  • শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় ইউনিয়নের চণ্ডীপুর মডেল প্রাইমারি স্কুল মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় তারা বিএনপিতে যোগ দেন।
  • ইউনিয়ন বিএনপির আয়োজনে এবং পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আমজাদুল ইসলাম আমজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মনিরুজ্জামান।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বহিষ্কৃত নেতা ও সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের অনুসারী ১২ জন কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় ইউনিয়নের চণ্ডীপুর মডেল প্রাইমারি স্কুল মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় তারা বিএনপিতে যোগ দেন। ইউনিয়ন বিএনপির আয়োজনে এবং পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আমজাদুল ইসলাম আমজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মনিরুজ্জামান। আমন্ত্রিত অতিথিদের হাত থেকে ফুলের মালা গ্রহণ করে নতুন যোগদানকারীরা আনুষ্ঠানিকভাবে দল পরিবর্তন করেন।

যোগদানকারী ১২ জন নেতাকর্মী হলেন  কামাল হোসেন মিন্টু, শাহাদাত হোসেন, রফিকুল ইসলাম, আব্দুল আজিজ, জিন্নুর রহমান, আতিয়ার রহমান, মিজানুর রহমান আলী, আব্দুল মাজেদ, শাহাজালাল, শহীদ গাজী, গফুর গাজী এবং তৌহিদুর রহমান বাবু। পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান আমজাদুল ইসলাম আমজাদ জানান, তারা সবাই অতীতে জামায়াত নেতা গাজী নজরুলের পক্ষে কাজ করলেও তার বিভিন্ন অপকর্ম দেখে বষ্ট হয়ে স্বেচ্ছায় বিএনপিতে যোগ দিয়েছেন। সভায় উপস্থিত জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ স্থানীয় বিএনপি নেতারা নতুন যোগ দেওয়া নেতাকর্মীদের স্বাগত জানান এবং তৃণমূল পর্যায়ে দলটিকে আরও শক্তিশালী ও সুসংহত করার আহ্বান জানান।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

দক্ষিণ আফ্রিকায় গণগুলিবর্ষণ, নিহত ১২

2

রুদ্ধশ্বাস ম্যাচে ১ উইকেটে হারল বাংলাদেশ

3

ঢাকার আকাশ মেঘলা, তাপমাত্রা অপরিবর্তিত থাকার পূর্বাভাস

4

জ্বালানি উৎসের বৈচিত্র্য ও অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিতের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

5

ধর্মান্তর ও জমি কেনাবেচায় কঠোর আইন আনতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার

6

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদীসহ ৩ জন আটক

7

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক প্রেসিডেন্টের সাক্ষাৎ ও বিনিয়োগ আলোচনা

8

ফেসবুকে ক্ষোভ প্রকাশ এমপি ডা. মাহমুদা মিতুর

9

ঢাকার মিরপুর থেকে গ্রেফতার টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি

10

পুনর্গঠিত নগদ ইসলামিক শরিয়াহ বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত