|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

রংপুরে চার খুনকে সংখ্যালঘু নির্যাতন বলে আ.লীগ পানি ঘোলা করছে: দুলু

রংপুরে দুই হিন্দু যুবকের হাতে এক হিন্দু শিক্ষক পরিবারের চার সদস্য নিহত হওয়ার মর্মান্তিক ঘটনাকে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ‘সংখ্যালঘু নির্যাতন’ হিসেবে প্রচার করে পানি ঘোলা করার অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শনিবার (২৯ আগস্ট ২০২৬) বেলা ১১টার দিকে নাটোর জেলা পরিষদ চত্বরে উন্নয়নমূলক বিভিন্ন প্রতিষ্ঠান এবং অসহায়-দুস্থ রোগীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে দুলু বলেন, আওয়ামী লীগের সুবিধাবাদী নেতারা প্রতিবেশী দেশে বসে দেশের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা তথ্য ছড়িয়ে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। বিএনপি সরকার সবসময় সংখ্যালঘু সম্প্রদায়কে নিজেদের আমানত মনে করে নিরাপত্তা দিয়ে আসছে উল্লেখ করে তিনি বলেন, ১৭ বছরের ফ্যাসিস্ট শাসনামলে আওয়ামী লীগের আমলেই দেশের সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতন এবং তাদের জমিজমা ও বাড়ি দখলের ঘটনা ঘটেছিল। আওয়ামী লীগের এ ধরনের যেকোনো অপতৎপরতা সম্পর্কে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরে হুইপ দুলু আরও বলেন, মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করা হয়েছে, যা আর সহ্য করা হবে না। সরকারি অর্থ আত্মসাতকারীদের সরাসরি জেলে পাঠানো হবে। নাটোরের মাটিতে কোনো সন্ত্রাসী ও চাঁদাবাজের স্থান হবে না উল্লেখ করে তিনি জানান, খুব শীঘ্রই নাটোরে একটি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন এবং শিক্ষিত বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুব্যবস্থা করা হবে। অনুষ্ঠানে নাটোরের পুলিশ প্রশাসন ও স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Ox Alpha AI Mystery: Is It Google Gemini or Zhipu AI?

1

বাংলাদেশে টেকনো ক্যামন স্লিম ৫জি ও ক্যামন এয়ার লঞ্চ হলো

2

শহীদের স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না: মাওলা

3

বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, আবে

4

ওয়ার্নার ব্রাদার্স কেনার দৌড় থেকে সরে দাঁড়াল নেটফ্লিক্স

5

রপ্তানি ধরে রাখতে কঠোর প্রতিযোগিতার তাগিদ পররাষ্ট্রমন্ত্রীর

6

Algeria vs Austria FIFA World Cup 2026 Match Preview & Lineu

7

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে কি ব্ল্যাক কফি কার্যকর? যা বলছেন

8

বড় পর্দায় আসছে ‘কোকমেলন: দ্য মুভি’: টিজার ট্রেলারে চমক হিসেব

9

প্রত্নতত্ত্বকে হাতিয়ার বানিয়ে ফিলিস্তিনি ভূমি দখল করছে ইসরা

10

সরকারি কর্মকর্তাদের জন্য সুখবর: নতুন বেতনকাঠামো জুলাই থেকে ক

11

কীটনাশক আমদানিতে ভ্যাট-ট্যাক্স মওকুফ

12

তদন্তের নামে ক্রিকেটারদের ফোন জব্দ করল পাকিস্তান ক্রিকেট বোর

13

২০২৬-২৭ অর্থবছরে মেগা বাজেট দিচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু

14

ভারতকে পাকিস্তানের সরাসরি যুদ্ধের হুমকি

15

মোনার্ক ইস্যুতে ডিএসইর রেগুলেটরি ব্যর্থতা, ব্যাখ্যা চাইল বিএ

16

রাজধানীর পোস্তগোলায় ৫৫ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ, আটক

17

টেকনাফে মানবপাচার বিরোধী অভিযান ২০২৬ | ৭ জন উদ্ধার

18

নোয়াখালীর চাটখিলে শিশু ধর্ষণ ও হত্যায় একমাত্র আসামির মৃত্যুদ

19

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় সাময়িক স্বস্তি এলেও বিশ্ববাজারে বাড়

20