|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

চলতি অর্থবছরেই দেশের ৫ ধরনের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এজন্য বাজেটে বড় অংকের বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ডেনমার্কের রাষ্ট্রদূতের সঙ্গে এক বৈঠকের পর সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকার নির্বাচনের পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে বাজেটে ছয় হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ও তফসিল সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত। প্রধানমন্ত্রীর অনুমতি পাওয়ার পর আগামী সপ্তাহেই নির্বাচন কমিশনের সঙ্গে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসবে মন্ত্রণালয়। ইসি নির্ধারিত তারিখ ও তফসিল ঘোষণার পর এবিষয়ে বিস্তারিত জানাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

এদিকে সচিবালয়ে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলারের সঙ্গে এই বৈঠকে দ্বিপক্ষীয় নানা সহযোগিতার বিষয় নিয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থাপনা উন্নত করতে ডেনমার্কের সহায়তার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়। সাইয়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ফেজের কাজ দ্রুত শেষ করতে ডেনমার্ক আর্থিক সহায়তা দেবে। প্রায় ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাওয়া এই প্রকল্পে সাড়ে চার হাজার কোটি টাকা সহায়তা করবে ডেনমার্ক। এর মধ্যে দেড় হাজার কোটি টাকা সরাসরি অনুদান হিসেবে দেওয়া হবে এবং বাকি তিন হাজার কোটি টাকা বাংলাদেশ সরকার আগামী বিশ বছরে সহজ কিস্তিতে পরিশোধ করবে, যা সরকারের ওপর বাড়তি কোনো আর্থিক চাপ তৈরি করবে না। এই প্রকল্পটির কাজ পুরোপুরি শেষ হলে মেঘনা নদী থেকে প্রতিদিন প্রায় ৯৫ কোটি লিটার পানি শোধন করা সম্ভব হবে, যা রাজধানী ঢাকার পানির চাহিদা মেটাতে বড় ভূমিকা রাখবে। এছাড়া মানবিক সহায়তার অংশ হিসেবে রোহিঙ্গাদের জন্য একশো কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে ডেনমার্ক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজার সৈকতে মৃত্যুফাঁদ: ১৮ বছরে প্রাণ হারিয়েছে ১৩১ পর্যট

1

SSC Result 2026: পাসের হার ৬২.২৫%, ফলাফল দেখার নিয়ম ও মার্কশ

2

রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ড: খাজা মার্কেটের ভবনে নিয়ন্ত্রণে

3

দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও সঠিক নগর পরিকল্পনার আহ্ব

4

তানজিন তিশার বিরুদ্ধে পিবিআইয়ের প্রতিবেদনের বিরুদ্ধে ফ্যাশন

5

ট্রাম্পের ‘শিগগিরই যুদ্ধ শেষ হবে’ ঘোষণার পর তেলের দাম কমল প্

6

অতিরিক্ত হল ফি কমানোর দাবিতে উত্তাল সরকারি তিতুমীর কলেজ ক্যা

7

যুবদল কমিটিতে অনিয়ম ও পদ বাণিজ্যের অভিযোগ

8

সরকারি কার্যবণ্টন বিধিমালা সংশোধনে সব মন্ত্রণালয় ও বিভাগকে ন

9

হবিগঞ্জে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে সবজি ব্যবসায়ীসহ নিহত

10

নৌ ও বিমানবাহিনীর নির্বাচনি পর্ষদ ২০২৬ উদ্বোধন করলেন প্রধানম

11

আমরা কখনো ভাবিনি তোমরা এভাবে খেলতে পারো: মিরাজকে গিলক্রিস্ট

12

ইরানের সঙ্গে কূটনীতির পথ এখনো খোলা, তবে শর্ত মানতে হবে: মার্

13

শিশুদের আসক্ত করার অভিযোগ: মেটার বিরুদ্ধে ঐতিহাসিক বিচারকাজ

14

ইউক্রেনে হামলা আরও জোরদার এবং ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনে

15

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, অভিজ্ঞতা ছাড়াই আবেদনের সুযো

16

বন্যপ্রাণী পাচারের দায়ে যুবকের কারাদণ্ড

17

আর্জেন্টিনার কৌশলে মেসির স্বপ্নভঙ্গ, ১৯ বছরেই ‘ফুটবলের ষোলোক

18

আর্জেন্টিনা ম্যাচের রেফারিং নিয়ে বিস্ফোরক ইঙ্গিত মোহাম্মদ সা

19

লঙ্কা প্রিমিয়ার লিগ ২০২৬: ক্যান্ডি বনাম জাফনা ১৩তম ম্যাচ কখন

20