|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

জামায়াতের আমির ও নাহিদ ইসলামের আহ্বানে জাতি সাড়া দিচ্ছে না: রাশেদ খান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের কোনো আহ্বানেই দেশের সাধারণ মানুষ আর সাড়া দিচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি।

জামায়াতের আমিরের লংমার্চ ও দাবির পরিবর্তনের সমালোচনা করে রাশেদ খান বলেন, জামায়াতের আমির এর আগের লংমার্চে বলেছিলেন জাতির প্রয়োজনে ৬ দফা এক দফায় পরিণত হতে পারে, আর আজকের লংমার্চ থেকে বলেছেন ৮ দফা এক দফায় পরিণত হতে পারে। কিন্তু জাতি কি জানে তাদের প্রয়োজনে কখন ৬ দফা ৮ দফায় পরিণত হলো? যে নেতা নিজের দাবি-দাওয়া সঠিকভাবে ঠিক করতে পারেন না, তিনি কেবল একটি নির্দিষ্ট দলের বা গোষ্ঠীর নেতা হতে পারেন, সমগ্র জাতির নেতা হতে পারেন না বলে মন্তব্য করেন তিনি।

লংমার্চ ও সমাবেশে জনসমাগম প্রসঙ্গে তিনি বলেন, লংমার্চে জনগণ কেমন সাড়া দেবে, তা ছুটির দিনে জাতীয় সংসদ ভবনের সামনে এনসিপির আয়োজিত কর্মসূচি থেকেই স্পষ্ট বোঝা গেছে। সেখানে সাধারণ নেতাকর্মীদের তুলনায় সাংবাদিকদের উপস্থিতিই বেশি ছিল বলে দাবি করেন তিনি। সরকার কোনো বাধা না দেওয়া সত্ত্বেও জাতি কেন এ ধরনের কর্মসূচিতে সাড়া দিচ্ছে না, এনসিপি কখনো তা অনুসন্ধান করার চেষ্টা করেছে কি না এমন প্রশ্নও তোলেন এই রাজনৈতিক ব্যক্তিত্ব।

নাহিদ ইসলামের বিগত দিনের বক্তব্যের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, নির্বাচনের আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন যে জামায়াতের নেতৃত্বকে এ দেশের জনগণ কখনোই গ্রহণ করবে না। কিন্তু যেদিন থেকে তিনি নিজেই জামায়াতের আমিরের নেতৃত্ব মেনে নিলেন, সেদিন থেকেই জাতির কাছে তাদের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে এবং দেশের মানুষ এই দুই নেতার কোনো আহ্বানেই আর সাড়া দিচ্ছে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিক শাখার নতুন পরিচালক ডা

1

নেতানিয়াহুর কি মৃত্যু হয়েছে?

2

দেশে ৫ হাজার অবৈধ ইটভাটা: প্রতিমন্ত্রী

3

গলে শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে ইতিহাস গড়লেন মানব সুথার, ভারতের দাপু

4

সড়ক দুর্ঘটনায় আহত এআর রহমানের ছেলে এআর আমীন

5

জিন্দেগি না মিলেগি দোবারা ২ : ফিরছে তিন বন্ধুর গল্প

6

বিশ্বচ্যাম্পিয়ন ভারতের রেকর্ডের ছড়াছড়ি: ট্রফির সাথে ঘরে তুলছ

7

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটির সভাপতি হলেন হুইপ মোহাম্মদ জি

8

ব্রিটিশ রেসিং ড্রাইভারের সঙ্গে রাজকীয় আয়োজনে বিয়ে করলেন ম

9

আজকের মুদ্রার রেট: ৮ আগস্ট ২০২৬

10

রোনালদোর পাশে দিয়াজ, সমালোচনা উড়িয়ে বার্তা

11

সোমাল দিনুশা ও পাসিন্দু সুরিয়াবান্দারার ব্যাটে শ্রীলঙ্কার টে

12

নেত্রকোনায় পাসপোর্ট তৈরি করতে এসে রোহিঙ্গা যুবক আটক

13

নরওয়ের বিপক্ষে নেইমার কি একাদশে? কী বললেন আনচেলত্তি?

14

জুলাই-আগস্ট আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধ

15

ইমেশা দুলানির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে শ্রীলঙ্কার দুর্দ

16

মিশরে মাদক মামলায় টিভি উপস্থাপিকা সারাহ খলিফাসহ ১১ জনের মৃত্

17

নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগের সাবেক নেতা:

18

ক্ষমতার প্রতীক ছিল হাসানাতের সেরনিয়াবাত ভবন, ধ্বংসস্তূপে এখ

19

ইরানে সম্ভাব্য হামলা নিয়ে ট্রাম্পকে সৌদি যুবরাজের সতর্কবার্ত

20