|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ ফাইনালে মারামারির জেরে ৯ ম্যাচের নিষেধাজ্ঞার মুখে লিয়ান্দ্রো পারেদেস

সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে হারের পর মাঠের উত্তেজনায় জড়িয়ে বড় শাস্তির মুখে পড়তে যাচ্ছেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। ম্যাচ শেষের বাঁশি বাজার পর স্প্যানিশ খেলোয়াড়দের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়ার কারণে তাকে নয় ম্যাচের নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হতে পারে। তবে ফিফার নিয়মের একটি ফাঁকফোকর কাজে লাগিয়ে তিনি এই শাস্তি থেকে রক্ষা পেতে পারেন বলেও গুঞ্জন উঠেছে।

নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের পর স্পেনের ফুটবলারদের সঙ্গে অপ্রীতিকর ঘটনায় জড়িয়ে পড়েন পারেদেসসহ আর্জেন্টিনার বেশ কয়েকজন ফুটবলার ও কোচিং স্টাফ। টিভি ফুটেজে দেখা যায়, পারেদেস স্পেনের এরিক গার্সিয়াকে লাথি ও ধাক্কা দেওয়ার পাশাপাশি গাভিকে মাটিতে ফেলে দেন। ঘটনার তীব্র সমালোচনা করে সাবেক ইংলিশ স্ট্রাইকার অ্যালান শিয়েরার জানান, মাঠে এমন হিংসাত্মক আচরণের কোনো স্থান থাকতে পারে না। যদিও প্রথমে গুঞ্জন ছিল রেফারি স্লাভকো ভিনচিচ তাকে লাল কার্ড দেখিয়েছেন, পরবর্তীতে জানা যায় সে সময় মাঠে তাকে কোনো কার্ড দেখানো হয়নি।

দ্য মিররের তথ্য অনুযায়ী, ফিফার শৃঙ্খলাবিধির ১৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রতিটি হিংসাত্মক আচরণের জন্য ন্যূনতম তিন ম্যাচ করে নিষেধাজ্ঞা প্রযোজ্য। ফলে তিনটি আলাদা অভিযোগে দোষী প্রমাণিত হলে পারেদেসের মোট নয় ম্যাচের নিষেধাজ্ঞা আসতে পারে। তবে এই বড় শাস্তি থেকে বেঁচে যাওয়ার একটি সহজ পথ খোলা রয়েছে পারেদেসের সামনে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলে এই নিষেধাজ্ঞা আর তাকে ভোগ করতে হবে না।

অবশ্য এর জন্য একটি শর্ত রয়েছে ফিফা যদি তাদের শৃঙ্খলাবিধির ৭০ নম্বর অনুচ্ছেদ প্রয়োগ করে, তবে এই নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী যেকোনো ধরনের ফুটবল কার্যক্রমে কার্যকর হবে। ২০১৪ সালে উরুগুয়ের লুইস সুয়ারেজের ক্ষেত্রে কামড়ের ঘটনার পর এমন কঠোর ব্যবস্থা নিয়েছিল ফিফা। তবে সাধারণত সবচেয়ে গুরুতর অপরাধের ক্ষেত্রেই এই নিয়ম প্রয়োগ করা হয় বলে এবার তা এড়িয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। দীর্ঘমেয়াদী এই নিষেধাজ্ঞা এড়াতে পারেদেস নিজেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন কি না, সেটাই এখন দেখার বিষয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আগামীকাল চালু হচ্ছে ‘পিংক বাস’: চালক ও কন্ডাক্টর থ

1

হিলিতে এক সপ্তাহের ব্যবধানে কেজিতে দেশি পেঁয়াজের দাম বাড়ল ২০

2

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা স্থগিতের দাবিতে কুমিল্লা শি

3

ত্রাণ তহবিলের আড়ালে পণ্য পাচার, আটক ৩

4

আমি কেন বিএনপি করতে পারব না?’ সমালোচকদের জবাবে প্রশ্ন রাশেদ

5

দক্ষিণ ফ্রান্সে ভয়াবহ দাবানল: নিরাপদ আশ্রয়ে ১২ হাজার মানুষ

6

মানদণ্ডে ব্যর্থ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএস

7

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করলেন অস্ট্রেলিয়ার হাই

8

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কি

9

আর্জেন্টিনার লড়াকু মানসিকতা ও পারফরম্যান্সের প্রশংসায় ফিফা স

10

ঈদুল ফিতরে মুক্তির পথে ‘দম’: মেসেজ ও ভিজ্যুয়ালে শ্বাসরুদ্ধকর

11

যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন

12

ইন্টার মায়ামির বিপক্ষে ম্যাচ দিয়ে শিকাগো ফায়ারে অভিষেক হচ্ছে

13

বিউফোর্ট দুর্গ থেকে সেনা সরাবে না ইসরাইল

14

অলিগার্কদের ধ্বংস করা সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল

15

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, তাপমাত

16

৫ ইরানি ট্যাংকারে বোমাবর্ষণ যুক্তরাষ্ট্রের, জর্ডানে পাল্টা হ

17

ফেনী সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক, স্ত্রীর দাবি

18

গোল্ডেন বুটের লড়াইয়ে মেসিকে ছুঁলেন এমবাপ্পে: শীর্ষে ওঠার তীব

19

বুরুন্ডিতে সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১৩, আহত ৫৭

20