রাজধানীর তেজগাঁও থানায় প্রাণনাশের হুমকির অভিযোগ জানাতে গিয়ে নিজেই হত্যার হুমকি পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে থানার ভেতর অবস্থানকালেই একটি নম্বর থেকে ফোন করে তাকে এই হুমকি দেওয়া হয়।
রাজধানীর তেজগাঁও থানায় নিরাপত্তা চেয়ে ও প্রাণনাশের হুমকির অভিযোগ জানাতে গিয়ে নিজেই খুনের হুমকি পেলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে তেজগাঁও থানায় অবস্থানকালে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত ঘটনাস্থল থেকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
জানা গেছে, সম্প্রতি বিভিন্ন মাধ্যমে প্রাণনাশের হুমকি পাওয়ার পর এর প্রতিকার ও আইনি অভিযোগ জানাতে ডা. মাহমুদা মিতু তেজগাঁও থানায় উপস্থিত হন। থানায় বসে যখন তিনি পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলছিলেন এবং অভিযোগের প্রক্রিয়া নিয়ে ব্যস্ত ছিলেন, ঠিক সেই সময়ই তার ব্যক্তিগত মোবাইল ফোনে একটি অচেনা বাংলাদেশি নম্বর থেকে কল আসে। কল রিসিভ করার পর ফোনের অপর প্রান্ত থেকে তাকে সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়।
থানার ভেতরে পুলিশের উপস্থিতিতে একজন সংসদ সদস্যের মোবাইল ফোনে এমন হুমকির ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ তাৎক্ষণিকভাবে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে এবং কোন নম্বর থেকে কলটি এসেছে তা ট্রেস করার কাজ শুরু করেছে বলে জানা গেছে।