দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাকিস্তানে বন্দুকধারীদের ভয়াবহ হামলায় ১১ পুলিশ সদস্য নিহত

০ শেয়ার
পাকিস্তানে বন্দুকধারীদের ভয়াবহ হামলায় ১১ পুলিশ সদস্য নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে অবৈধ স্বর্ণ উত্তোলনবিরোধী অভিযানে যাওয়ার পথে বন্দুকধারীদের হামলায় ১১ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবারের এই হামলায় পুলিশের পাঁচটি গাড়িতেও আগুন ধরিয়ে দেয় সন্ত্রাসীরা।

সংক্ষেপে মূল তথ্য
  • পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে সন্ত্রাসীদের এক ভয়াবহ হামলায় ১১ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।
  • অবৈধভাবে স্বর্ণ উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালাতে যাওয়ার পথে পুলিশের একটি দল বন্দুকধারীদের অতর্কিত আক্রমণের শিকার হয়।
  • তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এবং পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (১১ নভেম্বর) প্রদেশটির কোহাট ও কারাক জেলার মধ্যবর্তী দারবোকাচ জালান্দার বান্দা এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে।


পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে সন্ত্রাসীদের এক ভয়াবহ হামলায় ১১ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। অবৈধভাবে স্বর্ণ উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালাতে যাওয়ার পথে পুলিশের একটি দল বন্দুকধারীদের অতর্কিত আক্রমণের শিকার হয়।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এবং পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (১১ নভেম্বর) প্রদেশটির কোহাট ও কারাক জেলার মধ্যবর্তী দারবোকাচ জালান্দার বান্দা এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে।

কোহাট পুলিশের মুখপাত্র মুহাম্মদ নওমান জেব জানান, অবৈধ স্বর্ণ উত্তোলন বন্ধে অভিযান পরিচালনার উদ্দেশ্যে পুলিশের ওই দলটি ঘটনাস্থলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ওঁত পেতে থাকা সশস্ত্র বন্দুকধারীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ১১ পুলিশ সদস্য প্রাণ হারান। হামলাকারীরা এ সময় পুলিশের ব্যবহৃত পাঁচটি গাড়িতেও আগুন ধরিয়ে দেয়।

উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে ধারাবাহিক হামলার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে।

বিশ্বব্যাপী সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা (এসিএলইডি)-এর পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সাল থেকে পাকিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা প্রতিবছরই আশঙ্কাজনকভাবে বাড়ছে। সংস্থাটির তথ্যমতে, ২০২২ সালে দেশটিতে ৬৫৮টি হামলার ঘটনা ঘটলেও ২০২৫ সালে তা প্রায় চার গুণ বেড়ে ২ হাজার ৪২৫টিতে দাঁড়িয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

চুয়াডাঙ্গা জেলায় ডিসি ও চার উপজেলার ইউএনও পদেও দায়িত্ব পালন করছেন নারী কর্মকর্তারা

2

বাসেলকে ৫-২ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা, মাঠে ফিরেই গোল ইয়ামালের

3

বাঁধনের ওপর হামলা চরম অমার্জনীয় ও ন্যক্কারজনক: ডেপুটি স্পিকার

4

ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ: শিক্ষাব্যবস্থা, আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় নিয়ে ক্ষোভ

5

কুতুবদিয়া ও পেকুয়ায় পানিবন্দি মানুষের জন্য পর্যাপ্ত শুকনো খাবারের অভাব

6

মেহমুদের বায়োপিকে অভিনয় করার খবর উড়িয়ে দিলেন ইমরান হাশমি

7

অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের তীব্র সমালোচনা ডেভিড ওয়ার্নারের: এমন পারফরম্যান্স লজ্জাজনক

8

বক্স অফিসে ৫০% পতনের পরও রেকর্ড গড়ল বিজয়ের ‘জানা নায়কন’

9

মানবতাবিরোধী অপরাধের ৬টি মামলায় ১৬ জনের মৃত্যুদণ্ড ও ১১ জনের যাবজ্জীবন

10

‘হামলাকারীদের খুঁজতে ব্যর্থ হলে সরকারকে উচ্চমূল্যে খেসারত দিতে হবে