দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

সংসদে সারের ডিলারশিপে স্বজনপ্রীতির অভিযোগ হাসনাতের

০ শেয়ার
সংসদে সারের ডিলারশিপে স্বজনপ্রীতির অভিযোগ হাসনাতের

জাতীয় সংসদে সারের ডিলারশিপে সংসদ সদস্যদের স্বজনপ্রীতি ও আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তবে স্বচ্ছ প্রক্রিয়ায় উপজেলা ও জেলা কমিটির সুপারিশেই ডিলার নিয়োগ হয়েছে বলে জবাবে জানান কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

সংক্ষেপে মূল তথ্য
  • জাতীয় সংসদে দেশের সারের ডিলারশিপ বণ্টন নিয়ে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও সংসদ সদস্যদের স্বজনপ্রীতির অভিযোগ তুলে নিয়োগপ্রক্রিয়া পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
  • তবে ডিলার নির্বাচনের ক্ষেত্রে মন্ত্রণালয়ের স্বচ্ছ ভূমিকার কথা তুলে ধরে অভিযোগ অস্বীকার করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
  • বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে কৃষিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য দিতে গিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, “সারাদেশে সারের ডিলার নিয়োগকে কেন্দ্র করে অনিয়ম ও দুর্নীতির মহোৎসব চলেছে।


জাতীয় সংসদে দেশের সারের ডিলারশিপ বণ্টন নিয়ে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও সংসদ সদস্যদের স্বজনপ্রীতির অভিযোগ তুলে নিয়োগপ্রক্রিয়া পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তবে ডিলার নির্বাচনের ক্ষেত্রে মন্ত্রণালয়ের স্বচ্ছ ভূমিকার কথা তুলে ধরে অভিযোগ অস্বীকার করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে কৃষিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য দিতে গিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, “সারাদেশে সারের ডিলার নিয়োগকে কেন্দ্র করে অনিয়ম ও দুর্নীতির মহোৎসব চলেছে। বহু ক্ষেত্রে সংরক্ষিত আসনের সংসদ সদস্যরা অর্থমূল্যের বিনিময়ে ডিলারশিপ পাওয়ার সুপারিশ করেছেন।”

তিনি আরও অভিযোগ করে বলেন, সংসদ সদস্যদের স্ত্রী, সন্তান, ভাগনে ও নিকটাত্মীয়দের নামে ডিলারশিপ বরাদ্দ দেওয়ার এই পারিবারিক কালচার অবিলম্বে বন্ধ হওয়া উচিত। এছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাপ্রাপ্ত ব্যবসায়ীদের আবারও সুযোগ করে দিতে সুপরিকল্পিতভাবে নীতি প্রণয়ন করা হয়েছে কি না, সে বিষয়েও তিনি মন্ত্রীকে প্রশ্ন করেন।

হাসনাত আব্দুল্লাহর কঠোর প্রশ্নের উত্তরে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানান, সারের ডিলার নিয়োগপ্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ ও নিয়মমাফিক সম্পন্ন করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়ার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, উপজেলা ও জেলা পর্যায়ে দুটি সুনির্দিষ্ট কমিটির মাধ্যমে আবেদন যাচাই-বাছাই করা হয়েছে।

কৃষিমন্ত্রী বলেন, “উপজেলা কমিটিতে ইউএনও ও কৃষি কর্মকর্তা এবং জেলা কমিটিতে জেলা প্রশাসকসহ (ডিসি) ৬ থেকে ৭ জন দায়িত্বশীল কর্মকর্তা উপস্থিত ছিলেন। তারা মাঠপর্যায়ে তথ্য যাচাই শেষে তিনজনের নাম সুপারিশ করেন। সেই সুপারিশ করা তালিকার প্রথম স্থান পাওয়া ব্যক্তির নামেই মন্ত্রণালয় চূড়ান্ত ডিলারশিপ অনুমোদন দিয়েছে। এতে মন্ত্রণালয়ের নিজস্ব কোনো ব্যক্তিগত হস্তক্ষেপ ছিল না।”

তবে মন্ত্রীর এমন জবাবের প্রেক্ষিতে সংসদ অধিবেশনে বিরোধী দলের সংসদ সদস্যরা চরম ক্ষোভ প্রকাশ ও প্রতিবাদ জানান।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

গাজা যুদ্ধবিরতি: ট্রাম্পের ১৫ দফার রোডম্যাপ প্রকাশ ‘বোর্ড অব পিস’-এর

2

প্রীতি ম্যাচে বার্মিংহামের কাছে টাইব্রেকারে হার বার্সেলোনার, জোড়া গোল হামজার

3

ইরান আপডেট: কাতার, বাহরাইন, সৌদি ও আমিরাতে ইরানের মুহুর্মুহু হামলা

4

মধ্যপ্রাচ্য পরাশক্তিদের শক্তি প্রদর্শনের মাঠ হওয়া উচিত নয়: শি জিনপিং

5

ভারত-আফগানিস্তান প্রথম ওয়ানডে: বৃষ্টির পর ২৫ ওভারে ম্যাচ, ভারতের জোড়া অভিষেক

6

কোনাবাড়ীতে ১৯১টি অসহায় পরিবার পেল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ঈদ খাদ্যসামগ্রী

7

ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির রেড অ্যালার্ট

8

চেলসিতে যোগ দিলেন ভালেন্তিন বার্কো, অনিশ্চয়তায় ফাকুন্দো বুয়োনাত্তের ভবিষ্যৎ

9

হামলাকারীকে ক্ষমা করতে আপত্তি নেই সাইফ আলি খানের: ভয়াল সেই রাতের স্মৃতিচারণ

10

গ্যালাক্সি এস ২৭ আল্ট্রা ফোনে আসছে বিশাল পরিবর্তন! ফাঁস হলো নতুন ক্যামেরা ডিজাইন