ডিজিটাল ব্যাংক 'উয়েনো ব্যাংক' ধসের ঘটনায় তীব্র রাজনৈতিক অস্থিরতার মুখে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়াকে অভিশংসিত ও গৃহবন্দি করা হয়েছে। আইনপ্রণেতারা তাঁর পদত্যাগপত্র প্রত্যাখ্যান করে অভিশংসনের মাধ্যমে তাঁকে ক্ষমতাচ্যুত করেন। ঘটনাপ্রবাহের পর দেশটির ভাইস-প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন।
প্যারাগুয়ের অন্যতম শীর্ষ ডিজিটাল আর্থিক প্রতিষ্ঠান ‘উয়েনো ব্যাংক’ (Ueno Bank ধসের ঘটনাকে কেন্দ্র করে চরম রাজনৈতিক সংকটে পড়েছে দক্ষিণ আমেরিকার দেশটি। নজিরবিহীন এই আর্থিক কেলেঙ্কারির দায়ে প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়াকে সংসদীয়লাতিন আমেরিকার দেশ প্যারাগুয়েতে বড় ধরনের রাজনৈতিক ও আর্থিক বিপর্যয় দেখা দিয়েছে। ব্যক্তিগত ব্যবসার সঙ্গে সম্পৃক্ত একটি ডিজিটাল ব্যাংকের আকস্মিক ধসের জেরে অভিশংসিত ও গ্রেপ্তার হয়েছেন দেশটির প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিও।
শুক্রবার (৬ নভেম্বর) দেশটির সিনেটে নিজ দলসহ আইনপ্রণেতাদের সর্বসম্মতিক্রমে অভিশংসন ভোটের পরপরই সান্তিয়াগো পেনিওকে নিজ বাড়িতে গৃহবন্দী করা হয়। এর আগে বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা দিলেও সিনেট তা গ্রহণ না করে তাঁকে সরাসরি অভিশংসিত করার সিদ্ধান্ত নেয়। অভিশংসনের মাধ্যমে পদচ্যুত হওয়ায় দেশটির প্রাক্তন প্রেসিডেন্টদের মতো কোনো আইনি সুবিধা (ইমিউনিটি) আর পাবেন না পেনিও।
সংকটটি শুরু হয় চলতি সপ্তাহের শুরুতে ডিজিটাল ব্যাংক ‘উয়েনো ব্যাংক’ (Ueno Bank)-এর দেউলিয়া হয়ে যাওয়ার মাধ্যমে। পেনিও গত বছর পর্যন্ত ব্যাংকটির মূল মালিকানা প্রতিষ্ঠানে শেয়ারধারী ছিলেন। ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে যাওয়ার পর প্রায় ৩০ লাখ আমানতকারী বা দেশের অর্ধেকেরও বেশি মানুষ তাঁদের সঞ্চয় ও পেনশন তুলে নিতে পারছেন না। এ ঘটনার পর রাজধানী আসুনসিওনসহ বিভিন্ন স্থানে বড় ধরনের বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
প্রেসিডেন্ট পেনিওর বিরুদ্ধে পদের অপব্যবহার, পেনশন তহবিল আত্মসাৎ, নিয়ন্ত্রণকারী সংস্থাকে প্রভাবিত করা ও দুর্নীতির অভিযোগে সিনেটে ৪৫ জন সদস্যের মধ্যে ৪৪ জনই অভিশংসনের পক্ষে ভোট দেন। পেনিওর বিরুদ্ধে এসব গুরুতর অভিযোগের ভিত্তিতে শনিবার সরকারি আইনজীবীরা তদন্ত কার্যক্রম পরিচালনা ও জিজ্ঞাসাবাদ করবেন।
এদিকে, অভিশংসন প্রক্রিয়ার পরপরই প্যারাগুয়ের নতুন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন উপ-রাষ্ট্রপতি পেদ্রো আলিয়ানা। তিনি ২০২৮ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। দায়িত্ব নিয়েই আলিয়ানা ব্যাংক ধসে ক্ষতিগ্রস্ত সব সাধারণ নাগরিক ও আমানতকারীকে পুর্ণাঙ্গ ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন।
তবে সান্তিয়াগো পেনিওর আইনজীবী সব অভিযোগ অস্বীকার করে বিষয়টিকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। অন্যদিকে, পেনিও পদত্যাগের পূর্বে এক বক্তব্যে আমানতকারীদের দুর্দশার জন্য দুঃখ প্রকাশ করেছেন