দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

পিসিডিতে ৯ ক্যাটাগরিতে ২২০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি, নারীরাও আবেদন করতে পারবেন

০ শেয়ার
পিসিডিতে ৯ ক্যাটাগরিতে ২২০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি, নারীরাও আবেদন করতে পারবেন

বেসরকারি উন্নয়নমূলক সংস্থা প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (পিসিডি) বিভিন্ন পদে ২২০ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২২ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন জমা দিতে পারবেন।

সংক্ষেপে মূল তথ্য
  • বেসরকারি উন্নয়নমূলক সংস্থা ‘প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট’ (পিসিডি) তাদের ক্ষুদ্রঋণ (মাইক্রোফাইন্যান্স) ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় ৯টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ২২০ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
  • এসব পদে নারী প্রদে আ্যাবেদন করার জন্য বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে।
  • আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ২২ নভেম্বর ২০২৬ পর্যন্ত ডাকযোগ বা সরাসরি আবেদনপত্র পৌঁছাতে পারবেন।


বেসরকারি উন্নয়নমূলক সংস্থা ‘প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট’ (পিসিডি) তাদের ক্ষুদ্রঋণ (মাইক্রোফাইন্যান্স) ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় ৯টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ২২০ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এসব পদে নারী প্রদে আ্যাবেদন করার জন্য বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ২২ নভেম্বর ২০২৬ পর্যন্ত ডাকযোগ বা সরাসরি আবেদনপত্র পৌঁছাতে পারবেন।

পদের নাম, পদসংখ্যা ও বেতন স্কেল:

১. পরিচালক (মাইক্রোফাইন্যান্স):

  • পদসংখ্যা: ১টি।

  • বেতন: আলোচনা সাপেক্ষে।

২. এলাকা ব্যবস্থাপক:

  • পদসংখ্যা: ৫টি।

  • বেতন: শিক্ষানবিশকালে ৪৫,০০০ টাকা। চাকরি স্থায়ী হলে সর্বসাকল্যে ৪৭,৫৫০ টাকা।

৩. এইচআর অ্যান্ড অ্যাডমিন অফিসার:

  • পদসংখ্যা: ১টি।

  • বেতন: শিক্ষানবিশকালে ৪০,০০০ টাকা। স্থায়ী হলে সর্বসাকল্যে ৪৩,৮৫০ টাকা।

৪. শাখা ব্যবস্থাপক:

  • পদসংখ্যা: ২৮টি।

  • বেতন: শিক্ষানবিশকালে ৩৮,০০০–৪০,০০০ টাকা। স্থায়ী হলে সর্বসাকল্যে ৪৩,০০০ টাকা।

৫. অডিট অফিসার:

  • পদসংখ্যা: ১০টি।

  • বেতন: শিক্ষানবিশকালে ৩০,০০০ টাকা। স্থায়ী হলে সর্বসাকল্যে ৩৩,০০০ টাকা।

৬. ফিল্ড সুপারভাইজার:

  • পদসংখ্যা: ২০টি।

  • বেতন: শিক্ষানবিশকালে ২৮,০০০ টাকা। স্থায়ী হলে সর্বসাকল্যে ৩৩,০০০ টাকা।

৭. সিনিয়র ক্রেডিট অফিসার:

  • পদসংখ্যা: ৬০টি।

  • বেতন: শিক্ষানবিশকালে ২৮,০০০ টাকা। স্থায়ী হলে সর্বসাকল্যে ৩৩,০০০ টাকা।

৮. ক্রেডিট অফিসার:

  • পদসংখ্যা: ৮০টি।

  • বেতন: স্নাতক ডিগ্রিধারীদের জন্য শিক্ষানবিশকালে ২৫,০০০ টাকা ও স্থায়ী হলে ২৮,০০০ টাকা। অন্যদিকে এইচএসসি পাস প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষানবিশকালে ২০,০০০ টাকা এবং স্থায়ী হলে ২৫,০০০ টাকা দেওয়া হবে।

৯. হিসাবরক্ষক কাম আইটি সহকারী:

  • পদসংখ্যা: ১৫টি।

  • বেতন: শিক্ষানবিশকালে ২২,০০০ টাকা। চাকরি স্থায়ী হলে সর্বসাকল্যে ২৬,০০০ টাকা।

আবেদন পাঠানোর নিয়ম ও ঠিকানা: আগ্রহী প্রার্থীদের হাতে লেখা পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV), প্রয়োজনীয় কাগজপত্র ও নিজস্ব মোবাইল নম্বর উল্লেখপূর্বক আবেদনপত্র তৈরি করতে হবে। আবেদনপত্রটি ‘নির্বাহী পরিচালক, পিসিডি, রাধানগর মক্তব মোড়, পাবনা-৬৬০০’ এই ঠিকানায় আগামী ২২ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে পৌঁছাতে হবে। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলি সংক্রান্ত বিস্তারিত তথ্য পিসিডির নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

সরকারি প্রতিষ্ঠানে বিআরটিসি বাস ভাড়া নিষিদ্ধ করতে লিগ্যাল নোটিশ

2

বারুইপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার অভিযোগ: বিক্ষোভে উত্তাল এলাকা

3

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

4

বিশ্বকাপে ভারতের জয়, বাংলাদেশের শুভসূচনা

5

মেক্সিকোর উপকূলে শক্তিশালী ৭.৩ মাত্রার ভূমিকম্প, জারি ছিল সুনামি সতর্কতা

6

মৎস্য খাতের অভ্যন্তরীণ চাহিদা মিটেছে, এবার রপ্তানি বাড়াতে হবে: প্রতিমন্ত্রী

7

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ১০৬ রানের লিড বাংলাদেশের

8

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মুন্সীগঞ্জে জামায়াতের দুই রুকন বহিষ্কার

9

১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, তবে চলবে না পর্যটকবাহী জাহাজ

10

চিকিৎসাবিজ্ঞানে অনন্য অবদানের জন্য ২০২৬ সালের নোবেল পুরস্কার জিতেছেন কার্ল দেইসেরাথ