|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

ফাইল ছবি।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে চলতি বছরে নতুন রিট মামলা দায়েরের তুলনায় নিষ্পত্তির হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিচারিক শৃঙ্খলা নিশ্চিত করা গেলে এবং ব্যক্তিস্বার্থ বা ব্যক্তিগত বিরোধের রিট করা বন্ধ হলে আদালতের মামলার চাপ আরও অনেক কমে আসবে বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরুতে হাইকোর্টে বিচারাধীন রিট মামলার সংখ্যা ছিল ১ লাখ ২৭ হাজার ৯৬০টি। বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি থেকে মার্চ) ৪ হাজার ১১২টি নতুন রিটের বিপরীতে নিষ্পত্তি হয়েছে ২ হাজার ২১৩টি মামলা। তবে পরের তিন মাসে (এপ্রিল থেকে জুন) ৪ হাজার ৭২৯টি নতুন রিট দায়ের হলেও নিষ্পত্তি হয়েছে ৯ হাজার ৫৯০টি মামলা, যা নতুন মামলার তুলনায় প্রায় দ্বিগুণ। এর ফলে গত জুন শেষে হাইকোর্টে বিচারাধীন রিট মামলার মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার ৯৯৯টিতে।

আদালতে লক্ষাধিক রিট বিচারাধীন থাকার পেছনে কিছু অপ্রয়োজনীয় প্রবণতাকে দায়ী করে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, অনেক সময় পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের (জনস্বার্থ মামলা) নামে আত্মপ্রচারের উদ্দেশ্যে ব্যক্তিস্বার্থে রিট করা হয়, যা অনাকাঙ্ক্ষিত। এ ছাড়া প্রাইভেট ব্যাংকের বিরুদ্ধে রিট না চলার সুপ্রিম কোর্টের স্পষ্ট রায় ও আইন থাকা সত্ত্বেও বিভিন্ন বেঞ্চে তা গ্রহণ করার ফলে বিচারিক বিশৃঙ্খলা তৈরি হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। পাশাপাশি জমি দখল বা সীমানাসংক্রান্ত ব্যক্তিগত বিরোধ নিয়ে সরাসরি হাইকোর্টে রিট করার প্রবণতা বাড়ায় মামলার জট বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, প্রচলিত পদ্ধতি অনুসরণ করে এসব ক্ষেত্রে নিম্ন আদালতেই প্রতিকার চাওয়া উচিত।

উল্লেখ্য, বাংলাদেশের সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হেবিয়াস করপাস, ম্যান্ডামাস, সার্টিওরারি, প্রহিবিশন ও কো-ওয়ারেন্টো এই পাঁচ ধরনের রিট করার সুযোগ রয়েছে। ঐতিহাসিক ‘মহিউদ্দিন ফারুক বনাম বাংলাদেশ’ মামলার রায়ের মাধ্যমেই মূলত দেশে জনস্বার্থে রিট (PIL) করার আইনি ভিত্তি তৈরি হয়েছিল। বিগত বছরগুলোতে রিট মামলার রায়ের মাধ্যমেই দেশের নদ-নদীগুলো ‘জীবন্ত সত্তা’র স্বীকৃতি পেয়েছে, নদী দখল ও অবৈধ ইটভাটা বন্ধ হয়েছে এবং জনস্বাস্থ্য, নিরাপদ খাদ্য ও প্রান্তিক মানুষের সাংবিধানিক অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী আজ | BNP

1

টানা ৫ দিন দেশজুড়ে সক্রিয় থাকতে পারে বৃষ্টিবলয়, ভারি বর্ষণে

2

লো স্কোরিং রোমাঞ্চকর ম্যাচে ৬ রানে জয় পেল গায়ানা অ্যামাজন ওয়

3

সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কারাগারে

4

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির সত্য

5

মেসিকে বিয়ে করতে চাওয়া ১০০ বছর বয়সী সেই ভক্ত কে?

6

চিরনিদ্রায় ‘জুরাসিক পার্ক’ খ্যাত কিংবদন্তি অভিনেতা স্যাম নিল

7

শবেকদর আসলে কোন রাতে? জেনে নিন হাদিসে বর্ণিত বিশেষ আলামতগুলো

8

চালের ভোগ কড়ায় রেকর্ড সর্বনিম্ন ৩৭ শতাংশে নামল জাপানের খাদ্য

9

তিউনিসিয়া ও জাপানের ১০০০তম ম্যাচ

10

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ল: ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ৩

11

আগস্টের প্রথম ১১ দিনে ১৩৮ কোটি ডলার রেমিট্যান্স পেল বাংলাদেশ

12

যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ছুড়ল ইরান

13

প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্

14

ট্রফি পুনরুদ্ধারের দৃঢ় প্রতিজ্ঞা তরুণ ফুটবলার নিকো পাজের

15

ইরাক-সিরিয়া সীমান্তে ইসরায়েলি বিমান হামলা

16

দেশের ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে: বন্যা পরিস্থিতির সর্বশেষ আ

17

স্বামীকে খুনের পর পেট কেটে অঙ্গ বের করার অভিযোগ স্ত্রীর বিরু

18

‘হাত নোংরা করতে প্রস্তুত’: প্যারাগুয়ে বধের পর এমবাপ্পের হুংক

19

মার্কিন চুক্তি নিয়ে ইরানে তীব্র রাজনৈতিক দ্বন্দ্ব

20