|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাত্র ২৮০০ টাকায় কেনা চিত্রকর্ম বিক্রি হলো ১৩ কোটিতে

দশকের পর দশক ধরে জনসমক্ষ থেকে নিখোঁজ থাকা বিখ্যাত মার্কিন চিত্রশিল্পী গার্ট্রুড অ্যাবারক্রম্বির একটি বিরল চিত্রকর্ম আকস্মিকভাবে উদ্ধার হওয়ার পর নিলামে অবিশ্বাস্য দামে বিক্রি হয়েছে। ১৯৫১ সালে আঁকা ‘অল্ডারম্যান মেরিয়ামস শেলস’ নামের এই পেইন্টিংটি সম্প্রতি নিলামে রেকর্ড ১৩ লাখ ৫২ হাজার ৬০০ ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ কোটি টাকা) বিক্রি হয়েছে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, কিছুদিন আগেই একজন সাধারণ সংগ্রাহক মাত্র ৩০ ডলারে (প্রায় ২ হাজার ৮০০ টাকা) অবহেলায় পড়ে থাকা এই ঐতিহাসিক চিত্রকর্মটি কিনেছিলেন।

গাঢ় সবুজ পটভূমিতে নানা আকৃতির ঝিনুকের শৈল্পিক সমন্বয়ে আঁকা হয়েছে এই ছবি। ১৯৫২ সালে মিশিগানের কালামাজু শহরের চিকিৎসক ডক্টর জন টি. রেনল্ডসকে চিকিৎসার ফি হিসেবে চিত্রকর্মটি দিয়েছিলেন শিল্পী। এরপর ১৯৫২ থেকে ১৯৫৩ সালের মধ্যে যুক্তরাষ্ট্রজুড়ে বেশ কয়েকটি প্রদর্শনীতে এটি প্রদর্শিত হলেও পরবর্তীতে রহস্যজনকভাবে ছবিটি হারিয়ে যায়। দীর্ঘ ৭০ বছরেরও বেশি সময় পর সম্প্রতি কালামাজু শহরের একটি এস্টেট সেলে পুরোনো ভিনাইল রেকর্ড খুঁজতে গিয়ে এক সংগ্রাহক ছবির পেছনে ‘অ্যাবারক্রম্বি’ নামটি দেখতে পান এবং এর ঐতিহাসিক গুরুত্ব বুঝতে পেরে মাত্র ৩০ ডলারে তা কিনে নেন।

পরবর্তীতে নামী নিলাম সংস্থা ‘ফ্রিম্যান’-এর মাধ্যমে এবং শিকাগোর ‘বমগার্টনার ফাইন আর্ট রেস্টোরেশন’-এ অত্যন্ত নিখুঁতভাবে সংস্কার করার পর নিলামে তোলা হয় পেইন্টিংটি। এর আগে গার্ট্রুড অ্যাবারক্রম্বির কোনো চিত্রকর্মের দাম ১০ লাখ ডলারের ঘর অতিক্রম করেনি। ১৯৭৭ সালে প্রয়াত এই প্রখ্যাত শিল্পীর জীবনদশায় উপযুক্ত মূল্যায়ন না মিললেও, বর্তমানে তার বিরল সৃষ্টি এভাবে রেকর্ড মূল্যে বিক্রি হওয়ায় পুরো আন্তর্জাতিক শিল্পজগতে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের বিদায়ের পর নেইমারের কঠোর সমালোচনা করলেন ম্যাথাউস

1

ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ র‍্যাপিড টেস্ট কিট দিলো যু

2

দেশের ৯ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক

3

একদিকে বিশ্বকাপ উৎসব, অন্যদিকে ফিলিস্তিনি ফুটবলারকে হত্যার ঘ

4

নাইজেরিয়ায় হামলায় নিহত অন্তত ২৫

5

ঢাবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার

6

গজারিয়ায় সড়ক দুর্ঘটনা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার

7

২ কোটি টাকা ঘুষ চান লক্ষ্মীপুর পিডিবির নির্বাহী প্রকৌশলী নুর

8

ইয়েমেনে ২৪ ঘণ্টায় হুথি লক্ষ্যবস্তুতে ৪১৪ বার হামলা চালানোর

9

কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন শাহাদাত

10

পশুপাখির প্রতি যত্নশীল হতে মহানবীর (সা.) ৭ শিক্ষা

11

রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল

12

হরমুজ প্রণালীর সংকট ও কৌশলগত অংশীদারত্ব নিয়ে বৈঠকে বসছেন ম্য

13

একজন অতিরিক্ত ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

14

ব্রাজিল-নরওয়ে মহারণ: হালান্ডের কৌশল ও গিমারেসের প্রত্যয়

15

মালয়েশিয়ায় সহকর্মীদের রক্তক্ষয়ী সংঘর্ষে তিন বাংলাদেশি নিহত,

16

মোজতবা খামেনি কি জীবিত? ইরানের নেতৃত্ব নিয়ে ট্রাম্পের বিস্ফো

17

আজকের মুদ্রার রেট ৩০ জুলাই ২০২৬: টাকার বিপরীতে বিভিন্ন মুদ্র

18

আর্জেন্টিনার কৌশলে মেসির স্বপ্নভঙ্গ, ১৯ বছরেই ‘ফুটবলের ষোলোক

19

কওমি শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয়

20