|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন মিয়া গোলাম পরওয়ার

কাতারের সাবেক আমির এবং বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির পিতা শেখ হামাদ বিন খলিফা আল-থানির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার (১৪ জুলাই, ২০২৬) বেলা ১১টা ৩০ মিনিটে তিনি ঢাকায় অবস্থিত কাতার দূতাবাসে গিয়ে সংরক্ষিত শোকবইয়ে স্বাক্ষর করেন।

দূতাবাসে পৌঁছালে বাংলাদেশের নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলি আল-কাহতানি তাকে স্বাগত জানান। শোকবইয়ে স্বাক্ষর করার পর মিয়া গোলাম পরওয়ার মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত রাজপরিবার, কাতার সরকার ও দেশটির জনগণের প্রতি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও কাতারের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান উপস্থিত ছিলেন। আধুনিক কাতারের অন্যতম স্থপতি হিসেবে পরিচিত শেখ হামাদ বিন খলিফা আল-থানির প্রয়াণে জামায়াতে ইসলামী গভীর শ্রদ্ধা ও সমবেদনা প্রকাশ করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ডিএমপির অভিযানে ৫৫৪ জন গ্রেফতার, মাদক ও আলামত উদ্ধ

1

কোচ লুইস এনরিকে ও পাঁচ খেলোয়াড়ের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি বা

2

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্না

3

আগামী বছরের জানুয়ারি মাসে বাংলাদেশ সফরে আসতে পারে ভারতীয় ক্র

4

গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির: রাশ

5

এবার কিস্তি বা কেনার দিন শেষ! আইফোন ও ম্যাক লিজ দিতে আসছে অ্

6

লারা-যুবরাজের মতো ম্যাচ জেতাতে চান বৈভব: লক্ষ্য রাজস্থানকে চ

7

আজকের বৈদেশিক মুদ্রার রেট: ১৮ জুলাই ২০২৬ - বিস্তারিত আপডেট

8

প্যারিসের গ্র্যান্ড মসজিদ: শতবর্ষ পেরিয়ে ফ্রান্সের ইতিহাসে ম

9

South Africa vs Canada: FIFA World Cup 2026 গ্রুপ পর্বের শেষ

10

বৃষ রাশির আজকের রাশিফল: ৬ আগস্ট ২০২৬

11

সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে:

12

এপ্রিল ফুলস ডের প্রকৃত ইতিহাস: ট্র্যাজেডি নাকি ক্যালেন্ডার প

13

এনসিপির কেন্দ্রীয় নেতাকে দল থেকে অব্যাহতি

14

এসিআই প্রিমিও প্লাস্টিকে সেলস অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২

15

সংসদ বাদ দিয়ে লংমার্চের নামে গণতন্ত্র বিনষ্টের চেষ্টা চলছে:

16

জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্ট: টসে জিতে বোলিংয়ে স্বাগতিকর

17

আগস্টে দেশের কয়েকটি অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা: আবহাও

18

দক্ষিণ আফ্রিকায় অভিবাসীবিরোধী বিক্ষোভ: সহিংসতা ও লুটপাটের ঘ

19

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বিষয়

20