দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

কামাল-নিখিলসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

০ শেয়ার
কামাল-নিখিলসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

২০২৪ সালের জুলাই-আগস্টে মিরপুরে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও যুবলীগ নেতা নিখিলসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

সংক্ষেপে মূল তথ্য
  • চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মিরপুর এলাকায় সংঘটিত ব্যাপক হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে।
  • সোমবার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে এই অভিযোগ জমা দেওয়া হয়।
  • মামলার বিষয়টি নিশ্চিত করে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, অভিযুক্তদের তালিকায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লা এবং যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মিরপুর এলাকায় সংঘটিত ব্যাপক হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে এই অভিযোগ জমা দেওয়া হয়।

মামলার বিষয়টি নিশ্চিত করে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, অভিযুক্তদের তালিকায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লা এবং যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। তদন্ত সংস্থার দীর্ঘ তদন্ত ও চিফ প্রসিকিউটর কার্যালয়ের যাচাই-বাছাই শেষে এই অভিযোগপত্র দাখিল করা হলো। প্রসিকিউশন জানায়, ২০২৪ সালের ১৮, ১৯ জুলাই এবং ৪ ও ৫ আগস্ট মিরপুর-১০ গোলচত্বর ও পল্লবী এলাকায় নির্বিচারে গুলি চালিয়ে ৫০ জনেরও বেশি নিরীহ ছাত্র-জনতাকে হত্যার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততার সুনির্দিষ্ট বিবরণ এই অভিযোগে তুলে ধরা হয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক শুরু

2

Switzerland vs Bosnia Prediction: ২০২৬ বিশ্বকাপে সুইজারল্যান্ড ও বসনিয়ার হাইভোল্টেজ লড়াই

3

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের উত্তরার বাসায় হামলা ও ভাঙচুর

4

এবার গুগলে ‘৭ আপ খাওয়া দল’ সার্চ করলেই আসছে ব্রাজিলের নাম: নেপথ্যে কি?

5

ওজনের সমান টমেটো উপহার পেলেন স্পেনের বিশ্বকাপজয়ী দুই তারকা ফ্যাবিয়ান ও গাভি

6

সৌদিতে বিদেশি কোম্পানির সম্পত্তি মালিকানা

7

ফুটবলের ‘অরা’ বা মহিমার প্রতীক ক্রিশ্চিয়ানো রোনালদো: মুগ্ধ লামিন ইয়ামাল

8

টাকার মান বাড়ায় স্বস্তি ব্যবসা-বাণিজ্যে: বাজারে ইতিবাচক প্রভাব

9

সরকারি পে-স্কেল গেজেট প্রকাশে বিলম্ব: জটিলতায় আইবাস সফটওয়্যার

10

কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শোক