|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘বাংলাদেশকে দাস রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখতে হবে’: ইশরাক

ঢাকা: বাংলাদেশকে ‘দাস রাষ্ট্রে’ পরিণত করার দেশি-বিদেশি ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেছেন, জনগণই বিএনপির শক্তির মূল উৎস এবং জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান করে দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ধোলাইখালের মেয়র সাদেক হোসেন খোকা মাঠে বিএনপি ঢাকা-৬ আসন আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে’ আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্য দেন ইশরাক হোসেন।

ইশরাক হোসেন বলেন, অতীতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে পুরান ঢাকার মানুষ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলেছিলেন। তার দাবি, বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে আন্দোলনেও জনগণকে সঙ্গে নিয়ে তারা রাজপথে ছিলেন।

তিনি বলেন, বিএনপি কোনো বাহিনীনির্ভর দল নয়। জনগণই তাদের একমাত্র শক্তির উৎস। জনগণের আস্থা নিয়ে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর সেই দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

দেশকে অস্থিতিশীল করে আবারও বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার যেকোনো উদ্যোগ মোকাবিলার আহ্বান জানিয়ে ইশরাক বলেন, এ ক্ষেত্রে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। তার ভাষ্য, দেশের স্থিতিশীলতা ও স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন।

বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের প্রসঙ্গ তুলে ইশরাক হোসেন অভিযোগ করেন, প্রতিবেশী রাষ্ট্রের কিছু মানুষ বাংলাদেশকে ‘দাস রাষ্ট্র’ ও ‘প্রজারাষ্ট্রে’ পরিণত করতে চান। তিনি বলেন, এ ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।

বিরোধী রাজনৈতিক শক্তির সমালোচনা করে ইশরাক হোসেন বলেন, তারা বাংলাদেশের প্রতিষ্ঠা চায়নি এবং মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। মুক্তিযোদ্ধাদের হত্যা ও নারীদের ওপর নির্যাতনের অভিযোগও করেন তিনি।

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার প্রসঙ্গে ইশরাক বলেন, তাকে দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে চিঠি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শেখ হাসিনার কিছু অনুসারীকে অর্থায়নের মাধ্যমে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

প্রশাসনসহ বিভিন্ন স্তরে ‘স্বৈরাচারের দোসররা’ এখনো অবস্থান করছে বলেও দাবি করেন ইশরাক হোসেন। তবে এসব বিষয়ে তারা ভীত নন উল্লেখ করে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান করে দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের পক্ষে থাকা শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে যেকোনো ধরনের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। এ ক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিনসহ মহানগর দক্ষিণ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মৎস্যজীবী দল, মহিলা দল, ওলামা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল সাংবাদিকতা ও এআই বিষয়ক পিআইবির দুই দিনের প্রশিক্ষণ ক

1

উসাইন বোল্টের রেকর্ড ভেঙে ১০০ মিটার দৌড়াল চীনের রোবট 'লাইটনি

2

পাকিস্তানের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১৫ নবজাতকের মর্মান্ত

3

১৮তম অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

4

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ নাহিদ,

5

স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো চুক্তি ন

6

জার্মানির গোল বাতিলের সিদ্ধান্ত সঠিক ছিল, স্পষ্ট করল ফিফা

7

চীনে দুর্নীতিবিরোধী অভিযান: ৬ জেনারেলসহ ১৩ শীর্ষ কর্মকর্তা ব

8

আগস্ট ও সেপ্টেম্বর মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ২৩ দিনের ছুটি

9

রাজধানীর পোস্তগোলায় ৫৫ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ, আটক

10

ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প, মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ানোর

11

প্রতিশ্রুতি রক্ষা না করলে মূল্য দিতে হবে: যুক্তরাষ্ট্রকে হুঁ

12

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আকিকা কি সপ্তম দিনে নাকি পরে হ

13

জীবন দিতে প্রস্তুত ১৪ মিলিয়ন ইরানি: আবুধাবিতে মার্কিন এআই কে

14

এনসিপির কার্যক্রম ‘মদের বারে’, রাশেদের কটাক্ষ

15

করমুক্ত আয়সীমা চার লাখ টাকা করার পথে সরকার: বাজেট সংশোধনে সু

16

দ্রুত অস্ত্র উৎপাদন ও পরীক্ষা নিশ্চিত করতে নতুন ঐতিহাসিক পদক

17

ইরানের নতুন নেতাকে নিয়ে ট্রাম্পের সন্দেহ: মধ্যপ্রাচ্যে তুঙ্গ

18

কেন পেনাল্টি নিলেন না লুকাকু? বেলজিয়াম তারকার আবেগঘন স্বীকা

19

জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে দেশজুড়ে বিজিবি মোতায়েন

20