দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিপিএলে দানুশ শানাকার রেকর্ড সেঞ্চুরি, সেন্ট কিটসের বিশাল জয়

০ শেয়ার
সিপিএলে দানুশ শানাকার রেকর্ড সেঞ্চুরি, সেন্ট কিটসের বিশাল জয়

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) মাত্র ৩৯ বলে দ্রুততম সেঞ্চুরি করে সেন্ট কিটস্ অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসকে ১৩৭ রানের বিশাল জয় এনে দিয়েছেন দাসুন শানাকা।

সংক্ষেপে মূল তথ্য
  • ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ২৫তম ম্যাচে ব্যাটে-বলে ঝড়ে প্রতিপক্ষকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছে সেন্ট কিটস্ অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।
  • বাসেতেরেতে অনুষ্ঠিত ম্যাচে সেন্ট লুসিয়া কিংসকে ১৩৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা।
  • ম্যাচে মাত্র ৩৯ বলে সিপিএলের ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন শ্রীলঙ্কান ব্যাটার দাসুন শানাকা।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ২৫তম ম্যাচে ব্যাটে-বলে ঝড়ে প্রতিপক্ষকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছে সেন্ট কিটস্ অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। বাসেতেরেতে অনুষ্ঠিত ম্যাচে সেন্ট লুসিয়া কিংসকে ১৩৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। ম্যাচে মাত্র ৩৯ বলে সিপিএলের ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন শ্রীলঙ্কান ব্যাটার দাসুন শানাকা। এই জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও সংহত করল প্যাট্রিয়টস।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছন্দে ছিল সেন্ট কিটস। আন্দ্রে ফ্লেচারের ৩৮ বলে ৬৪ রানের ইনিংসের পর নবম ওভারে ৮৯ রানে ২ উইকেট হারানোর ক্রিজে নামেন দাসুন শানাকা। এরপর শুরু হয় শানাকার তাণ্ডব। মাত্র ২৪ বলে ফিফটি পূর্ণ করার পর তিনি কেবল ৩৯ বলে তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের অন্যতম সেরা ও সিপিএলের দ্রুততম সেঞ্চুরি। শেষ পর্যন্ত মাত্র ৪৩ বলে ৮টি চার এবং ১২টি ছক্কার সাহায্যে ১২১ রানের এক বিধ্বংসী ও অপরাজিত ইনিংস খেলে মাঠ ছাড়েন তিনি। ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে তার মাত্র ৩১ বলের জুটিতে আসে ৯৩ রান। শেষ ওভারে কোন কেওন গাস্টনকে চারটি ছক্কা ও এক চারে ২৮ রান আদায় করে নিয়ে দলীয় সংগ্রহকে ৪ উইকেটে ২৩৫ রানের পাহাড়ে নিয়ে যান শানাকা।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে সেন্ট লুসিয়া কিংস। দলীয় ৫৫ রানে টপ অর্ডারের ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলটি আর ম্যাচে ফিরতে পারেনি। ওপেনার টিম সেেইফার্ট ৩৬ বলে ফিফটি করলেও বাকিদের ব্যর্থতায় তা কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। মাত্র ১০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামা জেরেমিয়া লুইস দুর্দান্ত বোলিং করে মাত্র ১০ রান খরচায় তুলে নেন ৫টি উইকেট। এছাড়া ওয়ানিন্দু হাসারাঙ্গা ও খলিল পেমেন্টও দারুণ বোলিং করেন। মাত্র ৯৮ রানেই গুটিয়ে যায় সেন্ট লুসিয়া কিংস, আর ১৩৭ রানের দুর্দান্ত জয়ে নিজেদের প্লে অফের স্বপ্নকে আরও উজ্জ্বল করল সেন্ট কিটস্ অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

স্থানীয় সরকার নির্বাচনে নিষিদ্ধ দলের প্রার্থীদের অযোগ্য করার দাবি জামায়াতের

2

ইতিহাসের দোরগোড়ায় এমিলিয়ানো মার্তিনেজ: ভাঙতে চলেছেন ৪৪ বছরের রেকর্ড

3

মোদির ইসরায়েল সফর কেন গুরুত্বপূর্ণ

4

ঈদে মিলাদুন্নবী নিয়ে মসজিদুল হারামের ইমাম শায়খ সুদাইসের বার্তা

5

ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ডোনাল্ড ট্রাম্প

6

আজ এলপিজির নতুন দাম ঘোষণা: বাড়বে নাকি কমবে?

7

সুপার এল নিনোর সতর্কবার্তা নাসার

8

আয়ারল্যান্ড বনাম আফগানিস্তান তৃতীয় ওয়ানডে: বিশ্বকাপের টিকিটের লক্ষ্যে আফগানরা

9

সিরিজ জয়ের হাতছানি আফগানিস্তানের সামনে, আজ চতুর্থ ওয়ানডেতে মুখোমুখি আয়ারল্যান্ড

10

স্পেন বনাম আর্জেন্টিনা: ফিফা বিশ্বকাপ ২০২৬ গ্র্যান্ড ফাইনাল প্রিভিউ