|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশে হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ছাড়াল ৮০০

দেশে মহামারি রূপ নেওয়া হামের প্রাদুর্ভাবে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে চলতি বছরের ১৩ মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে হামে আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে মোট ৮০৩ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে শুধু হামের উপসর্গ নিয়ে ৭০৮ জন এবং নমুনা পরীক্ষায় সংক্রমণ নিশ্চিত হওয়া অবস্থায় মারা গেছেন ৯৫ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯০৪ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছেন এবং ১৩৩ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগওয়ারি পরিসংখ্যানে দেখা যায়, হামের সংক্রমণে সবচেয়ে বেশি বিপর্যস্ত রাজধানী ঢাকাসহ গোটা ঢাকা বিভাগ, যেখানে এখন পর্যন্ত সর্বোচ্চ ৩০৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ১০৫ জন মারা গেছে সিলেট বিভাগে। দেশজুড়ে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ১ লাখ ২০ হাজারেরও বেশি মানুষ হাসপাতালমুখী হয়েছেন এবং ১৪ হাজার ৮৪১ জনের শরীরে হামের সংক্রমণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। ক্রমবর্ধমান এই প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ থেকে প্রয়োজনীয় সতর্কতা ও চিকিৎসা সেবা চালিয়ে যাওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডলারের দুর্বলতা ও হরমুজ প্রণালির উত্তেজনায় আন্তর্জাতিক বাজার

1

মেসিকে থামানো অসম্ভব, স্পেনকে ভিন্ন পরামর্শ ইনিয়েস্তার

2

যেসব রুটে চলবে নারী যাত্রীদের ‘পিংক বাস’

3

সুপার অ্যাপের পথে টিকটক: ভিডিওর বাইরেও মিলবে সব সুবিধা

4

আগামী ২৪ ঘণ্টায় যেসব অঞ্চলে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস

5

দেশে স্বর্ণের দাম কমলো

6

মন্ত্রীদের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে রাখার অনুরোধ প্রধ

7

আদালতকক্ষে আইনজীবীর সঙ্গে বসে বিরিয়ানি খেলেন রিজেন্টের সাহে

8

লিওনেল মেসির আন্তর্জাতিক অবসর

9

আজ ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

10

রোববার দুপুর ১২টায় প্রকাশিত হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফ

11

মুজিববর্ষ উদযাপনে খরচ হয়েছে ৯৮২ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী

12

বিশ্বকাপে বিনামূল্যে কনডম দিচ্ছে মেক্সিকো ও কানাডা

13

দল হিসেবে কি আওয়ামী লীগের বিচার সম্ভব? নতুন আইনের প্রেক্ষাপট

14

ইউরোপিয়ান ফুটবল ট্রান্সফার উইন্ডো লাইভ

15

হরমুজ প্রণালি বন্ধ: ১৯৭০-এর দশকের চেয়েও বড় বৈশ্বিক তেল সংকটে

16

অভিনেত্রী তৃষাকে নিয়ে আপত্তিকর মন্তব্য: গ্রেপ্তার হলেন তামিল

17

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ২০২৬: জেনে নিন দ্রুত ফল দেখার

18

যুদ্ধের ছয় মাস পরও আড়ালে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

19

এসএসসি রেজাল্ট ২০২৬: পাসের হার কমা কি শিক্ষা ব্যবস্থার বড় সত

20