|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

গরুর মাংস ২৫০ টাকা কেজি করার দাবিতে সরকারকে আইনি নোটিশ |

দেশে গরুর মাংসের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে এনে প্রতি কেজি ২৫০ টাকায় নির্ধারণ করার লক্ষ্যে সরকারকে আইনি বা লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এই দাম সুনির্দিষ্ট করার জন্য জীবিত গরু এবং প্যাকেটজাত হালাল মাংস বাণিজ্যিক আমদানির ওপর থাকা বর্তমান নিষেধাজ্ঞা প্রত্যাহার করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে সাধারণ ভোক্তাদের সুবিধার্থে এই পণ্যের ওপর থেকে অতিরিক্ত আমদানি শুল্ক যৌক্তিকীকরণের আহ্বান জানান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন। রবিবার জনস্বার্থে মন্ত্রিপরিষদ সচিব, বাণিজ্য সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ সচিবসহ সংশ্লিষ্ট প্রশাসনিক ও রাজস্ব দপ্তরের শীর্ষ কর্তাদের রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পাঠানো হয়।

লিগ্যাল নোটিশে বলা হয় যে বর্তমানে দেশের বাজারে প্রতি কেজি গরুর মাংস ৭৮০ থেকে ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা দরিদ্র, নিম্নবিত্ত ও নির্দিষ্ট আয়ের মধ্যবিত্ত পরিবারের জন্য অত্যন্ত কষ্টসাধ্য। অনিয়ন্ত্রিত এই উচ্চমূল্যের কারণে শিশু ও সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় প্রাণিজ আমিষ ও পুষ্টির চাহিদা মেটানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্যের ‘তুলনামূলক সুবিধা তত্ত্ব’ উল্লেখ করে নোটিশে বলা হয়, চারণভূমির অভাব ও পশুখাদ্যের চড়া দামের কারণে বাংলাদেশে মাংস উৎপাদন ব্যয় তুলনামূলক বেশি। অন্যদিকে যেসব দেশে বিস্তৃত চারণভূমি ও কম খরচে গবাদিপশু পালনের সুযোগ রয়েছে, সেখান থেকে আমদানি করার অনুমতি দিলে বাজারে ইতিবাচক প্রতিযোগিতা বাড়বে এবং দাম অনেক কমে আসবে।

বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১৫(ক), ১৮(১) ও ৩২-এর উদ্ধৃতি দিয়ে নোটিশে মনে করিয়ে দেওয়া হয় যে জনগণের খাদ্যের মৌলিক অধিকার, পুষ্টির মান উন্নয়ন এবং জনস্বাস্থ্য রক্ষা করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। তাই নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে জীবিত গরু ও আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল ফ্রোজেন বা চিল্ড মাংস আমদানির ওপর বিধিনিষেধ তুলে নিয়ে দাম ২৫০ টাকার মধ্যে নামিয়ে আনার জোর দাবি জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সরকার থেকে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন দায়ের করা হবে বলে নোটিশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডাকে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব নিশ্চিত করল স্কটল্যান্ড

1

বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্র

2

ভিনিসিয়ুস জুনিয়র: দারিদ্র্য জয় করে বিশ্বমঞ্চে

3

সহজ শর্তে মার্জিন ঋণ কি বাংলাদেশের পুঁজিবাজারের জন্য প্রস্তু

4

বরিশাল বোর্ডে এসএসসিতে বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ-৫

5

মুগ্ধসহ ১১ হত্যা: অভিযোগ গঠনের আদেশ ২৩ সেপ্টেম্বর

6

গাইবান্ধায় বেওয়ারিশ কুকুর ও শিয়ালের আতঙ্ক: ৬ মাসে শিশুসহ ৬

7

দেশকে অস্থিতিশীল করতে গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক

8

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানো: ৭ কারারক্ষী ও মেট্

9

ছাত্রশিবিরের কেন্দ্রীয় পর্যায় থেকে ৯ নেতার বিদায়

10

বগুড়ায় ৬৫ লাখ টাকার সড়ক কাজে অনিয়ম, এক সপ্তাহেই উঠছে কার্পেট

11

নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুলকে শিক্ষা বোর্ডের শোকজ

12

ফিফা বিশ্বকাপের ইতিহাসে নতুন অধ্যায়: সেমিফাইনালে র‌্যাংকিংয়ে

13

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সংকট: ‘বগল সম্পাদক’দের বিরুদ্ধে হুঁশি

14

স্নাতক পাসেই আবেদন করুন হেড অব কালেকশন পদে

15

পঞ্চগড়ে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার, তেঁতুলিয়ায় পর্যটকদের ভিড়

16

যে কৌশলে অস্ট্রেলিয়ার ব্যাটিং ধসিয়ে ইতিহাস গড়লেন পেসার হাস

17

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ২য় বর্ষের ফল পুনঃনিরীক্ষণের আবে

18

সম্পর্ক উন্নয়নে মেগানকে রাজার শর্ত মানার পরামর্শ হ্যারির!

19

হরমুজ প্রণালিকে দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

20