|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Jun 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

কলকাতায় কি হামলার শিকার মোশাররফ করিম? সত্যিটা জানালেন স্ত্রী জুঁই

ছবিঃ সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে ঘিরে কলকাতায় একটি অপ্রীতিকর ঘটনার অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে দাবি করেন, কলকাতার নিউ মার্কেট এলাকার কস্তুরি হোটেলের সামনে স্ত্রী ও অভিনেত্রী রোবেনা রেজা জুঁইকে নিয়ে হাঁটার সময় কয়েকজন ব্যক্তি মোশাররফ করিমকে উদ্দেশ করে কটূক্তি করেন।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং হাতাহাতির মতো অবস্থারও সৃষ্টি হয় বলে ওই পোস্টে উল্লেখ করা হয়। পোস্টে আরো দাবি করা হয়, ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ব্যক্তি দ্রুত এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অভিনেতাকে নিরাপদ স্থানে যেতে সহায়তা করেন।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হলেও এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে পুরো বিষয়টিকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং গুজব বলে উল্লেখ করেছেন মোশাররফ করিমের স্ত্রী ও অভিনেত্রী রোবেনা রেজা জুঁই। তিনি স্পষ্ট জানান, সামাজিক মাধ্যমে প্রচারিত হামলার খবরটি মোটেও সত্য নয় এবং তাদের সঙ্গে এমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এরপর বিষয়টি নিয়ে জানতে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, খবরটি সম্পর্কে তিনি নিশ্চিত নন এবং অভিনেতা দম্পতির সাথে তখনো যোগাযোগ করতে পারেননি। জানা গেছে, কোনো শুটিং বা পেশাগত কাজে নয়, বরং ব্যক্তিগত অবকাশ যাপনের উদ্দেশ্যে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন মোশাররফ করিম ও তাঁর স্ত্রী জুঁই। কয়েক দিনের মধ্যেই তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাগলা মসজিদের দানবাক্সে ৪৩ বস্তা টাকা: রেকর্ড ভাঙার পথে ঐতিহ

1

এমবাপ্পের জোড়া গোল ও ওলিসের জাদুতে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয়

2

ইসরায়েলের পরবর্তী নির্বাচন ২৭ অক্টোবর: আবারও মাঠে নামছেন বে

3

স্বামীর দাফনের ৬ ঘণ্টা পর মারা গেলেন স্ত্রী: নারায়ণগঞ্জের ম

4

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

5

১২ বছর পর বিশ্বকাপে জয় আলজেরিয়ার

6

নতুন বাজেটে বিড়ির দাম ও কর অপরিবর্তিত: অর্থমন্ত্রী

7

বাংলাদেশকে পরিচ্ছন্ন ও সবুজ দেশে গড়তে কাজ করছে সরকার: মীর শা

8

বিশ্বকাপে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা?

9

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে দুই বছরের কা

10

মার্কিন হামলার প্রতিবাদে ভারতের পররাষ্ট্রমন্ত্রী

11

২০ বছর ধরে লাইসেন্স ছাড়াই চলছে স্টার সিনেপ্লেক্স: অভিযানে চা

12

শপথ নিলেন স্পিকার হাফিজ উদ্দিন ও ডেপুটি স্পিকার কায়সার কামা

13

বিশ্বকাপ ২০২৬: প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

14

আর্জেন্টিনা ম্যাচের রেফারিং নিয়ে বিস্ফোরক ইঙ্গিত মোহাম্মদ সা

15

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ: ছিটকে গেলেন ‘জাপানি

16

অবরুদ্ধ হরমুজ প্রণালি: শুধু চীনের জাহাজকে চলাচলের অনুমতি দিল

17

সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তিতে অনুমোদন দিলেন মার্

18

লেবাননে গির্জা ধ্বংস করে ‘খ্রিষ্টানদের রক্ষাকর্তা’ সাজার দাব

19

খামেনির শেষকৃত্য নিয়ে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য: ইরানকে ‘মর

20