|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

লঙ্কা প্রিমিয়ার লিগ: জাহির খানের মালিকানাধীন কোম্পানির হাতে গেল জাফনা কিংস

পূর্ববর্তী মালিকপক্ষের চুক্তি বাতিল ও আইনি ঝামেলার পর অবশেষে স্থিতিশীলতা ফিরল লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) সফলতম দল জাফনা কিংসের অন্দরে। ভারতের সাবেক তারকা পেসার জাহির খান ও ব্যবসায়ী নগেন্দ্র সিদ্দৌতামের সহ-মালিকানাধীন স্টকহোমভিত্তিক ক্রীড়া প্রতিষ্ঠান ‘অ্যাঙ্কর স্পোর্টস এবি’ আনুষ্ঠানিকভাবে কিনে নিয়েছে জাফনা ফ্র্যাঞ্চাইজিটি। নতুন মালিকানার অধীনে দলটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘অ্যাঙ্কর জাফনা কিংস’। গত জুলাইয়ের শেষের দিকে আগের মালিকপক্ষ স্পোর্টস কম্যুনিউনের চুক্তি বাতিল হওয়ার পর শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) এবং টুর্নামেন্ট স্বত্বাধিকারী আইপিজি-র জরুরি তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছিল দলটি।

এর আগে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে আগের মালিকপক্ষের অন্যতম অংশীদার ও ভারতের সাবেক অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার মনজোট কালরা গ্রেপ্তার হওয়ায় বড় ধরনের সংকটে পড়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। আর্থিক বাধ্যবাধকতা পূরণে ব্যর্থতা এবং অফ-ফিল্ডের নানা বিতর্কের জেরে বরখাস্ত হয় পুরোনো কতৃপক্ষ। তবে মাঠের খেলায় তার কোনো নেতিবাচক প্রভাব পড়তে দেয়নি জাফনার খেলোয়াড়েরা। এলপিএলের ইতিহাসের সবচেয়ে সফল এই দলটি চলতি মৌসুমেও দুর্দান্ত পারফর্ম করে লিগ টেবিলের শীর্ষস্থান দখল করে প্লে অফ নিশ্চিত করেছে।

নতুন এই বিনিয়োগের মাধ্যমে বিশ্বব্যাপী নিজেদের মাল্টি-ক্লাব স্পোর্টস নেটওয়ার্ক আরও প্রসারিত করল অ্যাঙ্কর স্পোর্টস এবি। এর আগে বেলজিয়াম এবং কানাডার টি-টোয়েন্টি লিগেও তাদের ফ্র্যাঞ্চাইজি রয়েছে। শ্রীলঙ্কান ক্রিকেটের সাথে যুক্ত হতে পেরে দারুণ উচ্ছ্বসিত জাহির খান জানিয়েছেন, লঙ্কানদের বোলিং প্রতিভা ও ক্রিকেটীয় ঐতিহ্য সবসময়ই তার পছন্দের। অন্যদিকে, টুর্নামেন্ট ডিরেক্টর সামান্থা দোদানভেলা বিশ্বাস করেন, জাহিরের মতো একজন কিংবদন্তির অভিজ্ঞতা ও সরাসরি দিকনির্দেশনা তরুণ লঙ্কান ক্রিকেটারদের ক্যারিয়ারের জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Canada vs Qatar Prediction: ২০২৬ বিশ্বকাপে কানাডা ও কাতারের

1

দল হিসেবে কি আওয়ামী লীগের বিচার সম্ভব? নতুন আইনের প্রেক্ষাপট

2

ভারত মহাসাগরে নজরদারি বাড়াতে যুক্তরাষ্ট্রের ড্রোন ভাড়ার কারণ

3

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলার যুক্তিতর্ক শেষ, যেকোনো দিন র

4

মাহরাং বেলুচের যাবজ্জীবন কারাদণ্ড

5

কোন রুটে কত বাড়ল বাস ভাড়া

6

ফিফা বিশ্বকাপ ২০২৬: ফ্রান্স বনাম সেনেগাল ম্যাচের সম্ভাব্য এক

7

নেতানিয়াহুর কি মৃত্যু হয়েছে?

8

সংসদে প্রতিবাদের পর এবার রাজপথে মোদি বিরোধী আন্দোলনের ছক কষছ

9

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে হামলা ঠেকাতে ইরানে যুক্তরাষ্ট্র

10

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা

11

বিএনপি সরকার জনগণের অধিকার হরণ করছে: নাহিদ ইসলাম

12

গেম ফ্রিকের নতুন অ্যাকশন আরপিজি ‘বিস্ট অব রিনকারনেশন’ মিশ্র

13

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত: ৮ বিমানবন্দরে ১ লাখ

14

ঢাকা জেলায় অন্তর্ভুক্ত হলো পূর্বাচল: নিকার সভায় ঐতিহাসিক সিদ

15

ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

16

গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল সিস্টেমের আওতায় এনেই টেকসই উন্নয

17

জনপ্রশাসন মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা আজ

18

তাইজসহ বিভিন্ন ফ্রন্টে নিহত ৭০০ হুথি যোদ্ধা

19

চট্টগ্রাম বিমানবন্দর: স্বর্ণ চোরাচালানের নিরাপদ রুট ও সিন্ডি

20