দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘রোনালদোর সঙ্গে ইয়েরেমির পার্থক্য, তার এখন একটা বিশ্বকাপ আছে’

০ শেয়ার
‘রোনালদোর সঙ্গে ইয়েরেমির পার্থক্য, তার এখন একটা বিশ্বকাপ আছে’
সংগৃহীত

বিশ্বকাপজয়ী স্পেন দলকে নিয়ে মাদ্রিদের সংবর্ধনা অনুষ্ঠানে ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে এক মজার মন্তব্য করেছেন উপস্থাপক।

সংক্ষেপে মূল তথ্য
  • বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জয়ের আনন্দ উদযাপনে মেতে উঠেছিল পুরো স্পেন।
  • সোমবার রাজধানী মাদ্রিদের রাজপথে লুইস দে লা ফুয়েন্তের দলকে স্বাগত জানাতে জড়ো হয়েছিল প্রায় বিশ লাখ ভক্ত।
  • ছাব্বিশ সদস্যের স্কোয়াড ও কোচিং স্টাফরা প্রথমে স্পেনের রাজপরিবার এবং প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে সাক্ষাতের পর খোলা ছাদের বাসে চেপে ‘তারারা একসঙ্গে জ্বলে ওঠে’ স্লোগানে মাদ্রিদের রাস্তায় প্যারেড করেন।

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জয়ের আনন্দ উদযাপনে মেতে উঠেছিল পুরো স্পেন। সোমবার রাজধানী মাদ্রিদের রাজপথে লুইস দে লা ফুয়েন্তের দলকে স্বাগত জানাতে জড়ো হয়েছিল প্রায় বিশ লাখ ভক্ত। ছাব্বিশ সদস্যের স্কোয়াড ও কোচিং স্টাফরা প্রথমে স্পেনের রাজপরিবার এবং প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে সাক্ষাতের পর খোলা ছাদের বাসে চেপে ‘তারারা একসঙ্গে জ্বলে ওঠে’ স্লোগানে মাদ্রিদের রাস্তায় প্যারেড করেন। এই আনন্দ উৎসবের মূল আকর্ষ কেন্দ্র ছিল ঐতিহাসিক সিবেলেস স্কয়ার, যেখানে প্রায় এক লাখ বিশ হাজার ভক্তের উপস্থিতিতে ‘সোমোস কাম্পিয়োনেস’ বা ‘আমরাই চ্যাম্পিয়ন’ লেখা টি-শার্ট পরে মঞ্চে আসেন খেলোয়াড়রা।

তবে এই জমকালো উদযাপনের মঞ্চে খেলোয়াড়দের পরিচিতি পর্বের সময় ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে করা একটি রসিকতা এখন ফুটবল পাড়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। উপস্থাপক রাউল রামোস যখন ক্রিস্টাল প্যালেসের ফরোয়ার্ড ইয়েরেমি পিনোকে মঞ্চে পরিচয় করিয়ে দিচ্ছিলেন, তখন মজা করে বলেন যে শৈশবে লোমো দেল চেন্তচিতে থাকার সময় সবাই তাকে ‘ক্রিশ্চিয়ানো রোনালদো’ বলে ডাকত। এরপরই উপস্থিত দর্শকদের হাসির খোরাক জুগিয়ে তিনি বলেন, ‘শুধু দু’জনের মধ্যে একটাই পার্থক্য, পিনোর এখন একটা বিশ্বকাপ আছে!’ উল্লেখ্য, এবারের বিশ্ব আসরের শেষ ষোলোর লড়াইয়ে চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল রোনালদোর পর্তুগাল, যেখানে অতিরিক্ত সময়ের একমাত্র গোলে ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছিলেন আর্সেনালের মিকেল মেরিনো।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

সাতক্ষীরা থানায় হাজতখানার ভিডিও ভাইরাল, ওসি ও দুই পুলিশ কর্মকর্তা বদলি

2

চেলসির জন্য শুধু গোলদাতা নন, বড় হুমকি এভানিলসন

3

নিজেদের স্বাস্থ্যে বাবাদের অবহেলার ঝুঁকি

4

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ভাই ও সাবেক ইউপি চেয়ারম্যান জ্যোতি গ্রেফতার

5

লাঙ্গল প্রতীকের চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা, পদ হারালেন ছাত্রলীগ সভাপতি

6

সাকিবকে টপকে ফেসবুকে দেশের সবচেয়ে বেশি অনুসারীর অধিকারী এখন পরীমনি

7

২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৪.৫ শতাংশ হতে পারে: এডিবি

8

কাঁঠালের বিচির পুষ্টিগুণ ও উপকারিতা

9

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

10

আবুধাবি টেস্ট: ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ