দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিপিএল খেলতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে ঢাকা ছাড়লেন মেহেদী হাসান মিরাজ

০ শেয়ার
সিপিএল খেলতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে ঢাকা ছাড়লেন মেহেদী হাসান মিরাজ

অস্ট্রেলিয়া সিরিজ শেষে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের স্কোয়াডে যোগ দিতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা হয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

সংক্ষেপে মূল তথ্য
  • অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ একটি সিরিজ শেষ করে দেশে ফেরার পর সংক্ষিপ্ত বিশ্রাম নিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যস্ততায় ফিরলেন তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
  • ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অংশ নিতে আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি।
  • নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে মিরাজ ভক্তদের উদ্দেশ্যে লিখেছেন, ‘নতুন চ্যালেঞ্জ নিতে ক্যারিবিয়ানে, সিপিএলের পথে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ একটি সিরিজ শেষ করে দেশে ফেরার পর সংক্ষিপ্ত বিশ্রাম নিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যস্ততায় ফিরলেন তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অংশ নিতে আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে মিরাজ ভক্তদের উদ্দেশ্যে লিখেছেন, ‘নতুন চ্যালেঞ্জ নিতে ক্যারিবিয়ানে, সিপিএলের পথে। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে ক্যারিবিয়ান অভিযানে নামতে প্রস্তুত।’ এর আগে ২০১৭ সালে ত্রিনবাগো নাইট রাইডার্স দলে ভিড়ালেও সেবার কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি তাঁর। তবে এবার গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের জার্সিতে টুর্নামেন্টে তাঁর আনুষ্ঠানিক অভিষেক হতে পারে। আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবি ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যস্ত থাকায় তাঁর বিকল্প হিসেবেই মিরাজকে দলে নিয়েছে গায়ানা। চলতি সিপিএলে ৫ ম্যাচের সবকটিতে জয় পেয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। আগামী ৭ সেপ্টেম্বর সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ম্যাচেই মিরাজের মাঠে নামার সম্ভাবনা রয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

New Lexus NX: নজরকাড়া ডিজাইনে এলো লেক্সাসের প্রিমিয়াম হাইব্রিড এসইউভি

2

ভারতের ৮০তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী মোদির ৬টি বড় ঘোষণা

3

স্পেন-আর্জেন্টিনা ফাইনালের ভাগ্য গড়ে দিতে পারে যে ৬টি দ্বৈরথ

4

গ্রিজম্যানের জাদুকরী পারফরম্যান্সে ডিসি ইউনাইটেডকে উড়িয়ে দিল অরল্যান্ডো সিটি

5

আর ৭২ ঘণ্টা, বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে মৌসুমি বায়ু

6

শিক্ষকদের ফেসবুক ব্যবহারে কড়াকড়ি, মাউশির নতুন নির্দেশনা জারি

7

হরমুজ প্রণালিতে নতুন রুট চালুর দ্বারপ্রান্তে ইরান ও ওমান

8

যুক্তরাষ্ট্র বনাম বেলজিয়াম: ফিফা বিশ্বকাপ ২০২৬ রাউন্ড অফ ১৬ প্রিভিউ

9

ফিক্সিং কাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা সাময়িক নিষিদ্ধ

10

ইরান-ইউএস চুক্তিকে ট্রাম্পের উপদেষ্টার প্রশংসা