|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

রোমাঞ্চকর জয়ে সিপিএল ২০২৬ শুরু করল ফ্যালকনস, নায়ক তাজিন্দর ধিলন

অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস রোমাঞ্চকর এক জয় দিয়ে ক্যারিবীয় প্রিমিয়ার লিগ (সিপিএল) ২০২৬ আসর শুরু করেছে। সেন্ট ভিনসেন্টের আর্নোস ভেল গ্রাউন্ডে টুর্নামেন্টের উদ্বোধনী রাতে জ্যামাইকা কিংসম্যানের বিপক্ষে শেষ বলের নাটকীয়তায় ২ উইকেটের জয় তুলে নিয়েছে ফ্যালকনস। প্রথমে ব্যাট করে রোভম্যান পাওয়েল (৪৭) ও রিজা হেনড্রিকসের (৪২) ব্যাটে ভর করে ৭ উইকেটে ১৬৭ রানের লড়াকু পুঁজি দাঁড় করায় জ্যামাইকা কিংসম্যান। জবাবে ব্যাট করতে নেমে শেষ বল পর্যন্ত লড়াই করতে হয় ফ্যালকনসকে। শেষ বলে জয়ের জন্য ২ রান প্রয়োজন হলে শামার স্প্রিংগারের ফ্লিক করা শটে লং অন থেকে ফিল্ডার রোভম্যান পাওয়েলের ভুলে সহজেই দুই রান পূর্ণ করে নাটকীয় জয় নিশ্চিত করে ফ্যালকনস।

ফ্যালকনসের এই জয়ে বড় ভূমিকা রেখেছেন তাজিন্দর ধিলন, যিনি মাত্র ৩৭ বলে ৬২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে জয়ের পথে রাখেন। টিম রবিনসনের (৪০) সঙ্গে তার ৬৪ রানের জুটি দলকে চালকের আসনে বসিয়েছিল। যদিও ইনিংসের শেষ দিকে আন্দ্রে রাসেলের বোলিং তোপে এবং হুনাইন শাহের শেষ ওভারের স্নায়ুচাপের মুখে পড়ে ম্যাচ প্রায় হাতছাড়া হতে বসেছিল ফ্যালকনসের। আন্দ্রে রাসেল এই ম্যাচের সুবাদে সিপিতে নিজের ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন। তবে শেষ পর্যন্ত আলজারি জোসেফ ও শামার স্প্রিংগারের দৃঢ়তায় ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৮ রান তুলে রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। সংক্ষিপ্ত স্কোরে জ্যামাইকা কিংসম্যান ১৬৭/৭ এবং ফ্যালকনস ১৬৮/৮ (২০ ওভার)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়েলিটি শো ‘অ্যালায়েন্স’: কুনাল খেমুর সঞ্চালনা ও নতুন ফরম্য

1

আদম তমিজীকে জেলে না পাঠিয়ে নিরাময়কেন্দ্রে রাখেন ডিবি হারুন

2

কলম্বিয়ার নতুন ডানপন্থি সরকারকে ১ বিলিয়ন ডলার নিরাপত্তা সহ

3

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক

4

হবিগঞ্জে সংঘর্ষে আহত ছাত্রশক্তি নেতার চোখে আলো ফেরার শঙ্কা ন

5

গোলবন্যায় লিগ এমএক্স অল-স্টারসকে হারালো এমএলএস অল-স্টারস

6

ফিফা সভাপতি ইনফান্তিনোকে সমর্থন প্রত্যাহার ওয়েলসের

7

জাপান ম্যাচটি আমাদের জন্য ফাইনাল: বললেন ব্রাজিল কোচ কার্লো আ

8

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

9

ইরানের ড্রোন নেটওয়ার্কের তথ্য দিলেই মিলবে দেড় কোটি ডলার পুরস

10

স্থগিতাদেশ প্রত্যাহার: নিবন্ধন ফিরে পেল অনলাইন নিউজ পোর্টাল

11

আবারও বাড়ল সোনার দাম

12

গ্লাসগোর দেয়াল, নদী আর স্টেডিয়ামের মাঝে কমনওয়েলথ গেমসের ন

13

ওপ্পো ও ওয়ানপ্লাসে ফ্রি ট্রানজিট কার্ড ও রাইড-নাউ-পে-লেটার স

14

মেসিকে নিয়ে আবেগপ্রবণ রিভালদো

15

বিশ্বের বৃহত্তম বাঁধ বানাচ্ছে চীন, চিন্তায় ভারত

16

ডা. তাসনিম জারার ফেসবুক পোস্ট: হামের প্রাদুর্ভাব ও অপপ্রচারে

17

খালেদা জিয়ার ‘সংবিধান ছুড়ে ফেলা’ ছিল রাজনৈতিক রূপক: সংসদে স্

18

ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি: ডা. শফিকুর র

19

হরমুজ প্রণালিতে সমঝোতার আশা জাগলেও পারমাণবিক চুক্তির ভবিষ্যৎ

20