|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

ইসলামী বর্ষপঞ্জির নবম ও পবিত্রতম মাস রমজান মুসলমানদের জীবনে অত্যন্ত বিশেষ তাৎপর্য ও আধ্যাত্মিক গুরুত্ব বহন করে। এই মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও সব ধরনের পাপকাজ থেকে বিরত থেকে সিয়াম সাধনা করেন ধর্মপ্রাণ মুসলমানরা। প্রতি বছরই রমজান মাস ও ঈদ কবে শুরু হবে, তা নিয়ে মানুষের মাঝে ব্যাপক কৌতূহল ও প্রস্তুতি থাকে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালে পবিত্র রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারিত হয়েছে।

সৌদি আরবের হিজরি ক্যালেন্ডারবিষয়ক ওয়েবসাইটের তথ্য এবং জর্ডান নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১৪৪৮ হিজরির পবিত্র রমজান মাসটি ২০২৭ সালের প্রথম তৃতীয়াংশে শুরু হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব নিকাশ বলছে, আগামী ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে পবিত্র রমজান মাসের রোজা শুরু হতে পারে। তবে চূড়ান্ত তারিখ সবসময় চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় শাবান মাসের সমাপ্তির ওপর নজর রাখতে হয়।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালের রমজান মাসের চাঁদ দেখার জন্য শাবান মাসের ২৯ তারিখ, অর্থাৎ শনিবার প্রস্তুতি নেওয়া হবে। ধারণা করা হচ্ছে যে শাবান মাসটি ৩০ দিন পূর্ণ করতে পারে এবং ৭ ফেব্রুয়ারি রবিবার শাবান মাস শেষ হতে পারে। এর ঠিক পরদিন অর্থাৎ ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাসে আরও জানানো হয়েছে যে ১৪৪৮ হিজরির এই রমজান মাসটি ২৯ দিনে সমাপ্ত হতে পারে। সেই হিসাব অনুযায়ী, রমজানের শেষ দিনটি হতে পারে ৮ মার্চ, সোমবার। ফলে রমজান মাস শেষ হওয়ার পরদিন অর্থাৎ ৯ মার্চ, মঙ্গলবার ২০২৭ সালে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ চাঁদ দেখার সাপেক্ষে এই তারিখগুলোতে সামান্য তারতম্য হতে পারে, তবে সম্ভাব্য সময় হিসেবে এই সূচি ধরেই এখন থেকেই প্রস্তুতি নিচ্ছেন বিশ্বজুড়ে মুসলিমরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন সপ্তাহের অর্থনৈতিক সূচক: শেয়ারবাজার, ডলার, সুদ ও সোনার

1

সংসদ সদস্য ফেরদৌসী আহমেদের পদত্যাগ, সংরক্ষিত মহিলা আসন-২৩ শূ

2

চট্টগ্রামে জ্যাস অ্যাকসেসরিজে ১৩.৩৫ লাখ কেজি কাঁচামালের ঘাটত

3

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নুর মৃত্যুতে মির্জা

4

ইরানের ওপর মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল

5

সেনাপতি জেলায় বন্দুক হামলায় নিহত ২ নাগা বেসামরিক নাগরিক

6

হোয়াইট হাউসে বড় পরিবর্তন: পদত্যাগ করছেন ট্রাম্পের শীর্ষ আইন

7

সৌদি আরবের তেল স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হা

8

রাষ্ট্রপতি নির্বাচন ও তফশিল সংক্রান্ত আইনি আপডেট জানতে পোর্ট

9

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান ১৬তম

10

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে অনিশ্চিত বাবর আজম

11

হিলিতে এক সপ্তাহের ব্যবধানে কেজিতে দেশি পেঁয়াজের দাম বাড়ল ২০

12

ইউরোপে তীব্র তাপপ্রবাহ: রেকর্ড তাপমাত্রা ও ১৮ জনের মৃত্যু

13

ইসলাম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা জিয়ানকার্লো এস্পোসি

14

যুদ্ধ নতুন পর্যায়ে প্রবেশ করবে: ইরান দিল রহস্যময় নৌ-অবরোধের

15

মহাকাশে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন

16

গ্রিসের ক্রিট দ্বীপে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

17

ভিত্তিহীন খবর ছড়িয়ে সবাই আমাদের পতনের অপেক্ষায় ছিল’, সমাল

18

নবম পে-স্কেল: কম পেনশনধারীদের পেনশন শতভাগ পর্যন্ত বাড়ছে, ওআর

19

অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন আইন পাস: জেনে নিন শাস্তির

20