দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াতে ইসলামী

০ শেয়ার
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াতে ইসলামী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী।

সংক্ষেপে মূল তথ্য
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও জোরালো প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
  • একই সঙ্গে এই ন্যক্কারজনক ঘটনায় সরাসরি জড়িত অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি।
  • সোমবার (৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই দাবি জানান।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও জোরালো প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে এই ন্যক্কারজনক ঘটনায় সরাসরি জড়িত অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি।

সোমবার (৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই দাবি জানান।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, গত ৪ অক্টোবর দিবাগত রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংবাদ সংগ্রহকালে পেশাগত দায়িত্ব পালনরত বিভিন্ন গণমাধ্যমের চারজন সাংবাদিকের ওপর হামলা চালানো হয়। হামলায় আহত সাংবাদিকরা হলেন, ‘আগামী সময়’-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাহিদুল ইসলাম, ‘দ্য ডেইলি স্টার’-এর নূর আহসান মৃদুল, ‘বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’-এর আরিফ উজ্জামান কোরবান এবং ‘দৈনিক সমকাল’-এর মাঈনুল ইসলাম রাজু। বিবৃতিতে তাদের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন জামায়াত নেতা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের উপস্থিতির মধ্যেও ক্যাম্পাসে সাংবাদিকদের এমন হামলার শিকার হওয়া অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে হামলাকারীদের স্পষ্ট চেহারা ও ছবি থাকার পরও তাদের গ্রেপ্তার বা আইনের আওতায় না আনার বিষয়টি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে মন্তব্য করেন তিনি।

মুক্ত সাংবাদিকতা রক্ষা এবং সাধারণ শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে অপরাধী রাজনৈতিক পরিচয় নির্বিশেষে যেই হোক না কেন, তাকে দ্রুত আইনের মুখোমুখি করার দাবি জানান এহসানুল মাহবুব জুবায়ের। অন্যথায় ক্যাম্পাসে পুনরায় সন্ত্রাসীদের দৌরাত্ম্য বেড়ে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এবং প্রাতিষ্ঠানিক একাডেমিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেন তিনি। ক্যাম্পাসে যেকোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির সম্পূর্ণ দায় তখন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

বি১/বি২ ভিজিটর ভিসার অপব্যবহার রোধে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস

2

তিউনিসিয়া ও জাপানের ১০০০তম ম্যাচ

3

বৈশ্বিক টেক্সটাইল বাজারে উদ্ভাবনের গুরুত্ব

4

বাশার আল-আসাদের সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আতেফ নাজিব কে?

5

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটির সভাপতি হলেন হুইপ মোহাম্মদ জি কে গউছ

6

অর্থবছর জানুয়ারি-ডিসেম্বর এবং প্রতি ৪ মাস অন্তর বাজেট পর্যালোচনার প্রস্তাব জামায়াত আমিরের

7

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩য় ওয়ানডেতে দিশা বিশ্বাসের অভিষেক

8

উচ্চকক্ষ কি বাংলাদেশের নতুন রাজনৈতিক বোঝা হতে যাচ্ছে?

9

হঠাৎ কেন শক্তি হারাল ঘূর্ণিঝড় আকভান?

10

সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ