|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাবেক বিএনপি নেতা ও বিচারপতিসহ ৬৫০ জনের জামায়াতে যোগদান

বিএনপির বহিষ্কৃত নেতা ইয়াকুব সরকারসহ বিভিন্ন দলের সাবেক ও বর্তমান রাজনৈতিক নেতা, সাবেক বিচারপতি, সেনা কর্মকর্তা এবং কওমি আলেমসহ প্রায় সাড়ে ছয়শত ব্যক্তি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। মঙ্গলবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের উদ্যোগে আয়োজিত এক বিশেষ দাওয়াতি সমাবেশে বিরোধীদলীয় নেতা ও দলটির আমির শফিকুর রহমানের হাত থেকে ফুল দিয়ে তারা এই নতুন রাজনৈতিক পথচলা শুরু করেন।

বংশাল থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের ভাই ইয়াকুব সরকার ত্রয়োদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছিলেন। জামায়াতে যোগ দিয়ে তিনি দাবি করেন যে, কেবল দল থেকে বহিষ্কার হওয়ার কারণে নয়, বরং কারাগারে সহবন্দি জামায়াত নেতাকর্মীদের চরিত্র ও আদর্শ দেখে তিনি অনুপ্রাণিত হয়ে আদর্শিক কারণেই এই দল পরিবর্তন করেছেন। ৩৬ বছরের দীর্ঘ বিএনপি রাজনীতিতে যা পাননি, তা জামায়াতে এসে দেখেছেন বলে জানান তিনি।

মঙ্গলবারের এই সমাবেশে আরও যারা জামায়াতে যোগ দিয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক বিচারপতি সৈয়দ শাহিদুর রহমান, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড. এএসএম খালেকুজ্জামান, কর্নেল (অব.) ফারুক হোসাইন, সাবেক এসপি ওবায়দুল হক, সাবেক ফুটবলার ও জাতিসংঘের সাবেক কর্মকর্তা সেলিম আহমেদ এবং স্থানীয় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী। এছাড়া জামায়াত বিরোধ1ী হিসেবে পরিচিত কওমি ঘরানা থেকেও নূরানী শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিনসহ বেশ কয়েকজন আলেম দলটিতে যোগ দিয়েছেন। যোগদানকারীদের স্বাগত জানিয়ে জামায়াত আমির শফিকুর রহমান বলেন, চলার পথে নানা সমালোচনা ও বাধা আসবে, তবে সব প্রতিকূলতা উপেক্ষা করে মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে। মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষস্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় দেশের শীর্ষ আলেমদের সঙ্গে প্রধানম

1

হেয়লি ম্যাথুজের ব্যাটিং তাণ্ডবে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিল ওয়েস

2

পাকিস্তান সরকার যুক্তরাষ্ট্র-ইসরায়েলের স্বার্থ রক্ষা করছে: ম

3

পাকিস্তানের ক্রিকেটকে বাঁচাতে কিছুই করার নেই আকরামের

4

ইউ-ভিসার লোভে সাজানো ডাকাতি: যুক্তরাষ্ট্রে ১১ অভিবাসীর চাঞ্চ

5

১৬ কোটি টাকা নিয়ে পালিয়ে টেক্সাসে সাবেক মেয়র খোকন আবদুল্লাহ

6

কপিল দেবের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে ৪ হাজার রান ও ৩৫০ উইকেটে

7

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

8

পরাজয় নিশ্চিত জেনেও রাষ্ট্রপতি পদে লড়ছেন কর্নেল অলি আহমদ, জ

9

ব্যালান টুইটার রিভিউ

10

ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট: দ্বিতীয় দিনে ভারতের সংগ্র

11

ঐতিহাসিক ফারাক্কা দিবস ও মির্জা ফখরুলের বাণী ২০২৬ | পানির ন্

12

২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফিফার রেকর্ড প্রাইজমানি থেকে সুবিধা পাব

13

ঝিনাইদহে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

14

মাহরাং বেলুচের যাবজ্জীবন কারাদণ্ড

15

ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ দিতে গিয়ে বিস্ফোরণ: দগ্ধ ৪ শ্রমিক

16

রাজবাড়ীতে দুই নারীর মরদেহ উদ্ধার: একটির হাত-পা বাঁধা থাকায় দ

17

যতো বাধাই আসুক লং মার্চ চট্টগ্রাম পৌঁছাবেই: নাহিদ ইসলাম

18

ইস্ট জোন বনাম দক্ষিণ জোন: চেন্নাইয়ে দুলীপ ট্রফির ফাইনালে জমজ

19

ভাষাসৈনিক ডা. মকবুল হোসেন আর নেই

20