|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

১১ থেকে ২০তম গ্রেডের চাকরির ভাইভায় নম্বর বাড়ানোর সিদ্ধান্ত কেন

সরকারি চাকরির ১১ থেকে তৃতীয় ও চতুর্থ শ্রেণির (১১ থেকে ২০তম গ্রেড) নিয়োগ প্রক্রিয়ায় মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বাড়ানোর সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানিয়েছেন, প্রশাসনে দক্ষ ও যোগ্য জনবল নিশ্চিত করার লক্ষ্যেই সরকার এই পরিবর্তন এনেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা দাবি করেন, এই সিদ্ধান্ত কোনো বিশেষ উদ্দেশ্য হাসিলের জন্য বা বৈষম্য সৃষ্টির উদ্দেশ্যে নেওয়া হয়নি। সম্প্রতি প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সভায় অনুমোদিত ‘পরীক্ষার মানবণ্টন বিশেষ বিধিমালা-২০২৬’ অনুযায়ী, ১১ থেকে ২০তম গ্রেডে সরাসরি জনবল নিয়োগের ক্ষেত্রে লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর সমান অর্থাৎ ৫০-৫০ করার সিদ্ধান্ত হয়েছে। নিয়োগ পরীক্ষায় প্রক্সি বা জালিয়াতি রোধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার।

তবে সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন সাবেক সচিব ও প্রশাসন বিশেষজ্ঞরা। তাদের মতে, লিখিত ও ভাইভায় সমান নম্বর (৫০-৫০) থাকার ফলে মেধার মূল্যায়ন ব্যাহত হবে। এতদিন সাধারণত লিখিত পরীক্ষা ৭০-৮০ এবং ভাইভা ২০-২৫ নম্বরের হয়ে থাকে, যেখানে লিখিত পরীক্ষায় ভালো করা মেধাবী প্রার্থীরা এগিয়ে থাকেন। কিন্তু নতুন নিয়মে লিখিত পরীক্ষায় শুধু পাস করে ভাইভায় বেশি নম্বর দিয়ে পছন্দের বা দলীয় প্রার্থীদের চাকরি দেওয়ার সুযোগ তৈরি হবে, যা প্রশাসনিক স্বচ্ছতা নষ্ট করবে এবং দুর্নীতির পথ প্রশস্ত করবে বলে আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ৫ হাজার অবৈধ ইটভাটা: প্রতিমন্ত্রী

1

জিম্বাবুয়ের বিরুদ্ধে দুর্দান্ত শুরু বাংলাদেশের: ৯.৬ ওভারে ২

2

হাইব্রিড সংস্করণে আসছে ২০২৭ লেক্সাস এনএক্স: এক নজরে সব আপডেট

3

কেপ ভার্দে ম্যাচের আগে কৌশল বদলালেন স্কালোনি: আর্জেন্টিনার এ

4

হরমুজ প্রণালিতে টোল নিচ্ছে না ইরান

5

নতুন বাজেটে বিড়ির দাম ও কর অপরিবর্তিত: অর্থমন্ত্রী

6

অক্টোবরে ইউরোপের ক্রেতাদের তেল দিচ্ছে না সৌদি আরব: ব্লুমবার্

7

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে যেসব পণ্যের দাম কমবে ও বাড়বে

8

শেরপুরে পিকআপ ভর্তি ভারতীয় মদসহ আটক ৩

9

রোহিঙ্গা সংকট কেবল মানবিক নয়, আঞ্চলিক নিরাপত্তার বড় হুমকি: স

10

সিনেমার প্লেব্যাকে এক অনন্ত অধ্যায়: কিংবদন্তি কণ্ঠশিল্পী সা

11

নুসরাত হত্যা মামলা: বিচারকের ভূমিকা নিয়ে হাইকোর্টের কড়া পর্য

12

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ৩ কোটি টাকা দিলেন নেই

13

সিআইডির নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডিশনাল আইজিপি ব

14

ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট, দাবি ইরান

15

বাব আল-মান্দেবের কাছে হুথিদের সঙ্গে ইয়েমেনি বাহিনীর তীব্র ল

16

ডলার-রুপির বিপরীতে শক্তিশালী টাকা, এখন কত?

17

রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ড: খাজা মার্কেটের ভবনে নিয়ন্ত্রণে

18

বাংলাদেশে মিয়াজাকি আমের বাণিজ্যিক চাষ

19

হংকংয়ে জুভেন্টাসের বিপক্ষে চেলসির প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যা

20