|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে টেকনিক্যাল কমিটি কাজ শুরু করেছে এবং বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে খুব শীঘ্রই পাইলট প্রকল্পের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শনিবার (৮ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম জেলার চিলমারী, উলিপুর, রৌমারী ও রাজীবপুর উপজেলার নদ-নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনকালে চিলমারী বন্দর এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, তিস্তা একটি বড় প্রকল্প যা একদিনে বাস্তবায়ন সম্ভব নয়, তবে বর্তমান সরকারের মাত্র পাঁচ মাসের কার্যকালে কুড়িগ্রামে স্থায়ীভাবে বাঁধ নির্মাণ ও নদীভাঙন রোধে দুটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং দ্রুত তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

নদীভাঙন রোধে কোনো ধরনের দলীয় বিবেচনা করা হবে না এবং ভাঙনকবলিত মানুষের ঘরবাড়ি, হাটবাজার কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান রক্ষা করতে সরকার সর্বাত্মক পদক্ষেপ নিয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি আরও উল্লেখ করেন যে কুড়িগ্রামের প্রায় ১০০টি ভাঙনকবলিত এলাকায় ইতিমধ্যে জরুরি ভিত্তিতে কাজ চলমান রয়েছে এবং যেখানেই প্রয়োজন হবে, সেখানে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় তার সঙ্গে কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজার রহমান, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব সালেহী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, পানি উন্নয়ন বোর্ডের ডিজি মো. রুহুল আমিন ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মদিনার তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার তীব্র নিন

1

মধ্যপ্রাচ্যে কি মার্কিন নির্ভরতা কমছে? মক্কা চুক্তির নেপথ্য

2

আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬ | শা

3

খিলক্ষেত ও মুগদা থানার দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সু

4

আজ শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী ম্যাচে মেক্সিকো-দ. আফ্রিকা

5

জিরো থেকে হিরো: আকুন ইলিচালের জীবনের অবিশ্বাস্য গল্প জানাল ব

6

শক্তিশালী টেন্সর জি৬ প্রসেসর ও ফাস্ট চার্জিং নিয়ে এলো গুগল প

7

সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

8

চ্যাম্পিয়ন্স লিগে রাউলের পাশে এমবাপ্পে, ইন্টারকে হারিয়ে রি

9

২৫ বছরের যুবকের চরিত্রে ফিরছেন ৬১ বছরের আমির খান! আসছে নতুন

10

শাওনকে দ্রুত গ্রেপ্তারের দাবি তাজুল ইসলামের

11

হাইপারসনিক ব্রহ্মস তৈরি করছে ভারত-রাশিয়া

12

ভারতের বিপক্ষে ‘লজ্জার রেকর্ড’ থেকে মুক্তি পেল বাংলাদেশ

13

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে অনিশ্চিত বাবর আজম

14

শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী

15

কৃষ্ণ তুলসী থেকে ‘নাগিন’, বলিউডে মৌনী রায়ের দীর্ঘ পথচলা

16

সংসদে প্রতিবাদের পর এবার রাজপথে মোদি বিরোধী আন্দোলনের ছক কষছ

17

জাতীয় দলের জার্সিতে ফেরা নিয়ে বাবার মন্তব্যে যা বললেন নেইমার

18

দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল-মার্কেট

19

দেশজুড়ে বৃষ্টির প্রবণতা বাড়ার শঙ্কা, সিলেটে কুশিয়ারার পানি ব

20