|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Feb 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

তারেক রহমান উঠছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়, মন্ত্রিপাড়ায় নতুন মন্ত্রীদের বাসা বরাদ্দ সম্পন্ন

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকেই নিজের সরকারি বাসভবন হিসেবে নির্ধারণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর হেয়ার রোডে অবস্থিত এই ভবনটি সচিবালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাতায়াতের জন্য সুবিধাজনক হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে যমুনায় আছেন সদ্য বিলুপ্ত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সরকারি আবাসন পরিদপ্তর জানিয়েছে, তিনি ২৭ ফেব্রুয়ারি বাসভবন ছেড়ে দেবেন। এরপর প্রয়োজনীয় সংস্কারকাজ শেষ করে সেখানে উঠবেন প্রধানমন্ত্রী।

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ইচ্ছার কথা আগেই জানানো হয়েছে এবং সংস্কারকাজ দ্রুত শেষ করা হবে। রমজানে ইফতার ও ঈদুল ফিতরে শুভেচ্ছা বিনিময়ের আয়োজন যমুনাতেই করার পরিকল্পনা রয়েছে।

প্রায় সোয়া তিন একর জায়গাজুড়ে অবস্থিত যমুনার পাশের ২৪ ও ২৫ নম্বর বাংলো নিরাপত্তা কর্মকর্তাদের জন্য বরাদ্দ থাকবে। আগে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছিল গণভবন। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর ভবনটিকে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে নির্মাণকাজ চলায় আপাতত সেটি বাসযোগ্য নয়।

এর আগে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে জাতীয় সংসদ ভবন ও শেরেবাংলা নগর এলাকার কয়েকটি স্থান বিবেচনায় এলেও সময়স্বল্পতা ও অন্যান্য কারণে তা বাতিল করা হয়। গত বছর গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের গঠিত উচ্চপর্যায়ের কমিটিও প্রতিবেদনে যমুনাকে উপযুক্ত বিকল্প হিসেবে সুপারিশ করেছিল।

এদিকে মন্ত্রিপাড়া হিসেবে পরিচিত হেয়ার রোড, মিন্টো রোড ও বেইলি রোড এলাকায় নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের জন্য বাসা বরাদ্দ শেষ হয়েছে। দায়িত্ব হস্তান্তরের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বাংলো ছাড়ছেন। অধিকাংশই ইতিমধ্যে বাসা ছেড়েছেন, বাকিরাও শিগগির ছাড়বেন বলে জানিয়েছে আবাসন পরিদপ্তর।

নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য নির্ধারিত বাসাগুলোতে কিছু সংস্কার করা হবে। ঈদের পর তাঁরা নতুন বাসায় উঠতে পারবেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল

1

কাউন্টি ক্রিকেটে লিয়াম লিভিংস্টোনের ফাইফার, কেন্টের ব্যাটিং

2

বাজেটে শিক্ষাকেই সর্বোচ্চ গুরুত্ব: শিক্ষামন্ত্রী

3

সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তিতে অনুমোদন দিলেন মার্

4

আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ২০২৬: স্কালোনির প্রতিক্রিয়া ও মে

5

ইনস্টাগ্রাম রিল পোস্ট করে বিশ্বরেকর্ড গড়লেন নরেন্দ্র মোদি

6

টঙ্গীতে অগ্নিকাণ্ড: ২৫ ঘর ভস্মীভূত

7

এইচএসসি পরীক্ষা ২০২৬: সম্ভাব্য সময়সূচী, সিলেবাস ও প্রস্তুতির

8

ম্যাকগিনের গোলে স্কটল্যান্ডের জয়

9

ইসলামী ব্যাংকের সংকট ও বাংলাদেশ ব্যাংক

10

তুলা রাশির আজকের রাশিফল: ২১ জুলাই, ২০২৬ - বিচক্ষণতার সঙ্গে স

11

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

12

ইরানের হামলার ঝুঁকি: মার্কিন সামরিক ঘাঁটি উপসাগর থেকে ইসরায়ে

13

বিশ্বকাপের মঞ্চে রূপকথার কারিগর: গোলকিপারদের অদম্য লড়াইয়ের গ

14

গুয়াহাটির টিস ক্যাম্পাসে মহিলা হস্টেলের স্নানঘরে গোপন ক্যাম

15

আজকের মুদ্রার রেট: ২৩ জুলাই ২০২৬ টাকার বিনিময় হার

16

কলকাতায় কি হামলার শিকার মোশাররফ করিম? সত্যিটা জানালেন স্ত্র

17

নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের

18

শুধু সম্পদ বৃদ্ধিই কি বরকত? প্রকৃত সমৃদ্ধির রহস্য জানুন

19

চট্টগ্রাম বন্দরে আসছে প্রায় ২ লাখ টন এলএনজি: কাটতে পারে দেশে

20