দেশের সবচেয়ে ব্যয়বহুল মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সরকারি মূল্যের তুলনায় কয়েক গুণ বেশি দামে যন্ত্রপাতি কেনার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প অডিট অধিদপ্তরের (ফাপাড) বিশেষ নিরীক্ষা প্রতিবেদনে দেখা গেছে, মাত্র ২৭ কোটি টাকার বৈদ্যুতিক সরঞ্জামের বিপরীতে বিল পরিশোধ করা হয়েছে ২১৩ কোটি ৮৮ লাখ টাকা। এছাড়া গত ৯ অর্থবছরে প্রায় ৯৪ হাজার কোটি টাকা ব্যয়ের মধ্যে মোট ২৯ হাজার ৬০০ কোটি টাকার আর্থিক অনিয়ম চিহ্নিত করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, অনিয়মের সবচেয়ে বড় অংশ ধরা পড়েছে প্রকল্পের গ্রিন সিটি আবাসন এলাকায় রাশিয়ান কর্মকর্তাদের জন্য কেনাকাটায়। শুধু গ্রিন সিটির ১১টি ভবনের বৈদ্যুতিক উপকেন্দ্র ও জেনারেটর কেনায় সরকারি মূল্য ২৭ কোটি টাকা হলেও বিল দেখানো হয়েছে ২১৩ কোটি টাকার বেশি। এর বাইরে আইএমইডির পরিদর্শনেও প্রকল্পটির বাস্তবায়ন অগ্রগতি, উৎপাদন শুরুর হালনাগাদ কর্মপরিকল্পনার অভাব এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের শিথিলতার চিত্র উঠে এসেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এই বিশাল আর্থিক অনিয়মের নিরপেক্ষ তদন্তপূর্বক দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে
মন্তব্য করুন