শনিবার সকালে ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জমকালো চিকিৎসক সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৮ আগস্ট) সকালে জাতীয় সংসদের এলডি হলে এই সমাবেশ শুরু হয়। অনুষ্ঠান শুরুর আগে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান জাতীয় সংসদ প্রাঙ্গণে একটি করে গাছের চারা রোপণ করেন। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ড্যাবের দিনব্যাপী এই কর্মসূচির সূচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান চিকিৎসকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত চিকিৎসক। প্রতিষ্ঠাবার্ষিকীর এই সমাবেশে স্বাস্থ্য খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং চিকিৎসকদের পেশাগত অধিকার ও কল্যাণ নিয়ে আলোচনা করা হচ্ছে।