|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত হয়ে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (১৯ জুলাই) রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত চার দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বিসিএস প্রশাসন একাডেমি আয়োজিত ‘দক্ষ, জনবান্ধব ও জবাবদিহিমূলক জনপ্রশাসন: সরকারের অঙ্গীকার বাস্তবায়ন কর্মকৌশল’ শীর্ষক এই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিভিল সার্ভিস হলো রাষ্ট্রের প্রধান চালিকাশক্তি। বিগত ১৭ বছরের প্রশাসনিক রাজনীতিকরণের ধারা থেকে বেরিয়ে এসে জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবকে রূপান্তরিত করার সময় এসেছে। তিনি কর্মকর্তাদের শাসকের মানসিকতা পরিহার করে জনগণের সেবক হিসেবে আত্মনিয়োগ করার নির্দেশ দেন।

পরিসংখ্যান ব্যবস্থার সংস্কারের ওপর জোর দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে আদমশুমারি, কৃষি উৎপাদন ও মাথাপিছু আয়সহ দেশের সব পরিসংখ্যান ধ্বংস করা হয়েছে। সঠিক নীতি প্রণয়নের স্বার্থে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থায় রূপান্তরিত করা প্রয়োজন। তিনি কৃষিভিত্তিক শিল্প বা ‘অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি’ গড়ে তোলা এবং কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

কর্মকর্তাদের দায়িত্ব সম্পর্কে মন্ত্রী বলেন, নীতি বা পলিসি প্রণয়ন সরকারের রাজনৈতিক ম্যান্ডেটের অংশ হলেও, ব্যুরোক্রেসির মূল কাজ হলো সেই নীতির আলোকে প্রকল্প প্রণয়ন ও সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করা। তিনি স্পষ্ট করে বলেন, কোনো কার্যক্রমই নিয়মের বাইরে করা যাবে না। নির্বাচিত সরকারের ইশতেহার ও ৩১ দফা অঙ্গীকার বিধি মোতাবেক বাস্তবায়ন করাই সরকারি কর্মকর্তাদের মূল দায়িত্ব।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মোহাম্মদ আলতাফ-উল-আলম। এছাড়া স্বাগত বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম। অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে বাস দুর্ঘটনায় নিখোঁজ কলেজ শিক্ষার্থীর লাশ ৩ দিন পর

1

হজের নিবন্ধন করবেন যেভাবে

2

তারেক রহমানের ভারত সফর ও হাসিনা প্রত্যর্পণ ইস্যু রূঢ় ও অহংক

3

হুথিদের সঙ্গে আলোচনার পথ এখনো বন্ধ হয়নি: সৌদি পররাষ্ট্রমন্ত

4

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনমন: শীর্ষে ফিরল ফ্রান্স, পিছ

5

ধর্ষণ প্রমাণে ৪ সাক্ষী কি বাধ্যতামূলক? যা বললেন জাকির নায়েক

6

এসআই আলতাফ হত্যা মামলা: মূলহোতাসহ আরও ৮ আসামি গ্রেপ্তার

7

ইউরোপে তীব্র তাপপ্রবাহ: রেকর্ড তাপমাত্রা ও ১৮ জনের মৃত্যু

8

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে প্রত্যর্পণ আবেদন

9

টটেনহ্যাম ছেড়ে আতলেতিকো মাদ্রিদে যেতে পারেন ক্রিস্তিয়ান রোমে

10

কুরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ী বাংলাদেশি হাফেজ জাকারিয়া

11

উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট |

12

মুক্তি পেল বহু প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ: পার্ট ১’-এর ট্রেলা

13

ইসলামী ব্যাংকের সংকট ও বাংলাদেশ ব্যাংক

14

এসএসসি রেজাল্ট ২০২৬: পাসের হার হ্রাসের মধ্যেও দেশজুড়ে আনন্দে

15

মোসাদ্দেকের ক্যারিয়ার সেরা ৮৬, তাসকিনের ক্যামিওতে অস্ট্রেলিয়

16

Brazil vs Scotland Prediction: ২০২৬ বিশ্বকাপে গ্রুপ C-এর মেগ

17

ফেনীর সোনাগাজীতে মুহূর্তের টর্নেডোতে লন্ডভন্ড গ্রাম, ক্ষতিগ্

18

ইরান আন্তরিক হলে ওয়াশিংটন যেকোনো আলোচনায় প্রস্তুত: মার্কো রু

19

ইতালির নেপলসে ৪.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: বিদ্যুৎ ও যোগা

20