|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

নবম পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত?

আসন্ন নতুন জাতীয় পে স্কেলে সরকারি কর্মচারীদের মূল বেতন বাড়ার পাশাপাশি বাড়িভাড়া ভাতার হারেও বড় ধরনের পরিবর্তন আসছে। সরকারি আবাসনের ওপর চাপ কমাতে এবং সার্বিক বিষয় বিবেচনা করে বেতন কমিশন ২০২৫-এর প্রস্তাব পর্যালোচনা করে তা কিছুটা সংশোধন করেছে সচিব কমিটি। নতুন এই সুপারিশ অনুযায়ী, গ্রেড ও এলাকাভেদে বাড়িভাড়া ভাতার জন্য মোট চারটি নতুন ধাপ বা ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে।

সচিব কমিটির সুপারিশকৃত নতুন কাঠামো অনুযায়ী গ্রেড ও এলাকভিত্তিক বাড়িভাড়া ভাতার হার নিচে তুলে ধরা হলো:

১. ১৬তম থেকে ২০তম গ্রেড

  • ঢাকা সিটি করপোরেশন এলাকা: মূল বেতনের ৬০ শতাংশ।

  • অন্যান্য বড় শহর (চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, গাজীপুর সিটি করপোরেশন, কক্সবাজার ও সাভার): মূল বেতনের ৫০ শতাংশ।

  • দেশের অন্যান্য এলাকা: মূল বেতনের ৪৫ শতাংশ।

২. ১০ম থেকে ১৫তম গ্রেড

  • ঢাকা সিটি করপোরেশন এলাকা: মূল বেতনের ৫০ শতাংশ।

  • অন্যান্য বড় শহর: মূল বেতনের ৪০ শতাংশ।

  • দেশের অন্যান্য এলাকা: মূল বেতনের ৩৫ শতাংশ।

৩. ৫ম থেকে ৯ম গ্রেড

  • ঢাকা সিটি করপোরেশন এলাকা: মূল বেতনের ৪৫ শতাংশ।

  • অন্যান্য বড় শহর: মূল বেতনের ৩৫ শতাংশ।

  • দেশের অন্যান্য এলাকা: মূল বেতনের ৩০ শতাংশ।

৪. ১ম থেকে ৪র্থ গ্রেড ও তদূর্ধ্ব

  • ঢাকা সিটি করপোরেশন এলাকা: মূল বেতনের ৪০ শতাংশ।

  • অন্যান্য সিটি করপোরেশন ও সাভার এলাকা: মূল বেতনের ৩০ শতাংশ।

  • দেশের বাকি এলাকা: মূল বেতনের ২৫ শতাংশ।

উল্লেখ্য, গত সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে ‘জাতীয় বেতন স্কেল ২০২৬’ অনুমোদিত হয়েছে, যেখানে পূর্বের মতো মোট ২০টি গ্রেডই বহাল রাখা হয়েছে। নতুন এই কাঠামোতে ১ম থেকে ১১তম গ্রেডে মূল বেতন ১০০ শতাংশ এবং ১২তম থেকে ২০তম গ্রেডে ১১৫ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। নতুন পে স্কেল চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর বলে গণ্য হলেও, বর্ধিত মূল বেতন তিন ধাপে সমন্বয় করা হবে এবং বাড়িভাড়াসহ অন্যান্য আনুষঙ্গিক ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সীমান্ত থেকে ১০০০ কিমি দূরে সরে গেছে মার্কিন বাহিনী

1

শাবিপ্রবির বিজয়-২৪ ও সৈয়দ মুজতবা আলী হলে নতুন প্রভোস্ট নিয়োগ

2

নেতানিয়াহু সীমা অতিক্রম করেছেন: দোহায় হামলার তীব্র নিন্দা

3

: ১০ লাখে পুরো টাকা, ২০ লাখে ৯০% ও ৩০ লাখে মিলবে ৮৫%

4

লারা-যুবরাজের মতো ম্যাচ জেতাতে চান বৈভব: লক্ষ্য রাজস্থানকে চ

5

Scotland vs Morocco Prediction: ২০২৬ বিশ্বকাপে স্কটল্যান্ড ও

6

দীপ্ত টিভির ধারাবাহিক ‘পরম্পরা’ পা রাখল ২০০তম পর্বে

7

সাইপ্রাস বনাম মলদোভা ২০২৬: রোমাঞ্চকর ম্যাচে ৩-২ গোলে সাইপ্রা

8

পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ধসে পড়েছে ভবন-সড়ক

9

কংগ্রেস নেতা হত্যা মামলায় সবাই খালাস

10

রংপুর শিক্ষক পরিবার হত্যা: যেভাবে নিখুঁত আলামতে ধরা পড়ল দুই

11

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বিষয়

12

শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি

13

ট্রাম্প-জেলেনস্কি বৈঠক আজ, আলোচনা যা নিয়ে

14

শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সরোয়ার তুষার

15

বাবুবাজার-বাদামতলীতে ফুটপাত দখলমুক্ত করতে ডিএমপির অভিযান, ২১

16

জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের স্প্রিং ভেঙে বন্ধ রয়েছে ট্রেন

17

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

18

পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নামে প্রতারণা

19

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকীতে বনানী কবরস্থানে স্বেচ

20