|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাড়ে পাঁচ মাসে দেশে হামে মৃত্যু ৯৮৬, আক্রান্ত ছাড়াল ১ লাখ ৮০ হাজার

চলতি বছরের ১৫ মার্চ থেকে গত সাড়ে পাঁচ মাসে দেশে হামের মারাত্মক প্রাদুর্ভাবে ৯৮৬ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে শুধু হামের উপসর্গ নিয়ে ৮৮৭ জন শিশুর মৃত্যু হয়েছে এবং ল্যাব টেস্টে নিশ্চিত হামে মারা গেছে ৯৯ জন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই উদ্বেগজনক চিত্র তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, এই সাড়ে পাঁচ মাসে দেশে ১ লাখ ৬১ হাজার ১৪৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৯ হাজার ৫২৭ জনের। উপসর্গ ও নিশ্চিত রোগী মিলিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮০ হাজার ৬৭৫ জনে। এছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টার ব্যবধানে নতুন করে হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে, নতুন করে উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৬৪ জন এবং পরীক্ষামূলকভাবে শনাক্ত হয়েছে আরও ৮০ জন।

সংক্রমণ বেড়ে যাওয়ায় উল্লেখযোগ্য সংখ্যক রোগীকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৪1 হাজার ৪৪৯ জন রোগী, যার মধ্যে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩৬ হাজার ৪০৫ জন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই পরিস্থিতি মোকাবিলায় টিকাদান কর্মসূচি জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শোবারঘর নিয়ে দিবাস্বপ্ন নয়: রামদেবের মন্তব্যের কড়া জবাব কঙ্গ

1

বরিশালে আহত অবস্থায় উদ্ধার বিপন্ন প্রজাতির গন্ধগোকুল

2

জামায়াত-এনসিপি নন-ইস্যুকে ইস্যু করে অস্থিতিশীলতা তৈরি করতে চ

3

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

4

১৬ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেটের স্বর্ণের ভরি কত?

5

অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ নিয়ে বিশেষ কমিটির সিদ্ধান্ত ২০২

6

মাদ্রাসা শিক্ষায় কারিগরি শিক্ষা (টিভেট) অন্তর্ভুক্ত হবে: শিক

7

মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা আজ লাইভ ম্যাচ দেখুন ২০২৬

8

নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ভিডিও ভাইরাল

9

সাইফুর রহমানের মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র ছিল, খতিয

10

হজের নিবন্ধন করবেন যেভাবে

11

একদিকে বিশ্বকাপ উৎসব, অন্যদিকে ফিলিস্তিনি ফুটবলারকে হত্যার ঘ

12

তারেক রহমানের বক্তব্য নিষিদ্ধ ছিল, এখনও একই চর্চা চলছে: রুমি

13

দীর্ঘ কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন বাউলশিল্পী আবুল সরকার

14

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নাশকতার শঙ্কা, নিরাপত্তা জোর

15

ইনস্টাগ্রাম রিল পোস্ট করে বিশ্বরেকর্ড গড়লেন নরেন্দ্র মোদি

16

দুদক কমিশনার নিয়োগে শিগগির সার্চ কমিটি

17

বিয়ের আনন্দ বিষাদে রূপ: কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে,

18

ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড: মৃতের সংখ্যা বেড়ে ৩০

19

হামাসের নুখবা কমান্ডার মুহাম্মদ মাহমুদ মারশাদ আল-কাদিকে হত্য

20