দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন: ১ বিলিয়ন ডলার বিনিয়োগের লক্ষ্য

০ শেয়ার
আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন: ১ বিলিয়ন ডলার বিনিয়োগের লক্ষ্য

চট্টগ্রামের আনোয়ারায় চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। প্রকল্পে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ ও ১ লাখ কর্মসংস্থানের লক্ষ্য ধরা হয়েছে।

সংক্ষেপে মূল তথ্য
  • চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বেলচূড়া এলাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বহুল প্রতীক্ষিত ‘চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন’ (সিইআইজেড)।
  • প্রায় ৭৭৬ একর এলাকজুড়ে বিস্তৃত এই জি-টু-জি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, অবকাঠামোসহ বিভিন্ন খাতে শেষ পর্যন্ত এই অঞ্চলে ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ হবে।
  • ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য অর্জনে এই আধুনিক শিল্প হাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বেলচূড়া এলাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বহুল প্রতীক্ষিত ‘চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন’ (সিইআইজেড)। প্রায় ৭৭৬ একর এলাকজুড়ে বিস্তৃত এই জি-টু-জি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, অবকাঠামোসহ বিভিন্ন খাতে শেষ পর্যন্ত এই অঞ্চলে ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ হবে। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য অর্জনে এই আধুনিক শিল্প হাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছাল এবং চট্টগ্রাম অঞ্চলে অন্তত ৩৬ হাজার মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থান তৈরি হবে। এছাড়া ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রায় ৪ হাজার ১৮৯ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পের আওতায় কর্ণফুলী টানেল সংলগ্ন এলাকায় জেটি লিংক সড়ক, সাবস্টেশন, বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট ও সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টসহ (সিইটিপি) প্রয়োজনীয় আধুনিক অবকাঠামো গড়ে তোলা হবে। এর ফলে তৈরি পোশাক, বায়ো-ফার্মাসিউটিক্যালস এবং লজিস্টিক খাবে দেশি-বিদেশি বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

সরকারকে বেকায়দায় ফেলতে পরাজিত শক্তির নানা ষড়যন্ত চলছে

2

বন্যাদুর্গতদের সহায়তায় সর্বাত্মক পাশে দাঁড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী মীর হেলালের

3

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হওয়ার পথে হাকিম জেফ্রিস

4

মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন: কাদের বিপদ কাটল আর কারা পেল নতুন দায়িত্ব?

5

রোনালদো কি পর্তুগালের সম্পদ নাকি বোঝা?

6

৪ দিনে ‘জেলর ২’-এর আয় ৪২৪ কোটি টাকা

7

আসল গঙ্গার ইলিশ চেনার উপায়: গুজরাত বা নোনা মাছ কেনার আগে যা যাচাই করবেন

8

মানিকগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৪ ইউনিয়ন নেতাকে শোকজ

9

২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত সহস্রাধিক

10

ইসরাইল মধ্যপ্রাচ্যের শান্তির জন্য বড় হুমকি