|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Jul 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার : অর্থমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সম্পূর্ণ পুনর্বাসন না হওয়া পর্যন্ত বর্তমান সরকার তাঁদের পাশে থাকবে এবং সব ধরণের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ শুক্রবার (১৭ জুলাই) সকালে চট্টগ্রামের পতেঙ্গায় মাইঝ পাড়া মাহমুদুন নবী চৌধুরী স্কুলের সামনে ও হাদী পাড়ায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি এই আশ্বাস দেন।

অর্থমন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার শুরু থেকেই সক্রিয় ভূমিকা পালন করছে এবং প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে। দুর্গত এলাকার মানুষের জন্য শুকনো খাবার, ডাল এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। এর পাশাপাশি প্রায় ৪০,০০০ মানুষকে রান্না করা খাবার খাওয়ানোর ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

তিনি আরও জানান, জরুরি ত্রাণ সহায়তার পাশাপাশি বন্যার পরবর্তী পুনর্বাসনের লক্ষ্যে সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করছে। বিশেষ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের আবারও স্বাবলম্বী করতে প্রয়োজনীয় সার, বীজ এবং অন্যান্য কৃষি উপকরণ বিতরণের মাধ্যমে পুনর্বাসন কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে, বন্যার পানি নেমে যাওয়ার পর সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি ও ছোঁয়াচে রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। পর্যাপ্ত ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা সেবার ব্যবস্থা রাখা হয়েছে, যেন যেকোনো সংক্রমণ দেখা দিলে তা দ্রুততার সঙ্গে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।

পতেঙ্গায় এই ত্রাণ বিতরণ কর্মসূচি শেষ করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সরাসরি চট্টগ্রামের চন্দনাইশ-দোহাজারী ও সাতকানিয়ার দুর্গত এলাকা পরিদর্শনে এবং সেখানে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এপ্রিল ফুলস ডের প্রকৃত ইতিহাস: ট্র্যাজেডি নাকি ক্যালেন্ডার প

1

সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

2

ভেনেজুয়েলায় জোড়া শক্তিশালী ভূমিকম্প

3

ঝুঁকিপূর্ণ পাহাড়ের চূড়ায় মৃত্যুঝুঁকি: চট্টগ্রামজুড়ে পাহাড় ধস

4

মধ্যপ্রাচ্য সংঘাতের চেয়েও বিশ্বকাপ ‘অনেক বড়’, পেছানোর সুযোগ

5

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনর সিইও-র সাক্ষাৎ: ৫জি

6

মার্কিন রণতরীতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: মধ্যপ্রাচ্যে যুদ্

7

সুদভিত্তিক অর্থনীতির ‘কবর রচনা’ করে যাকাতভিত্তিক অর্থনীতি চা

8

বাংলাদেশে জ্বালানি সাশ্রয়ে অনলাইন ক্লাস ও নতুন অফিস সূচি ২০২

9

বিশ্বকাপের ১০ মহাকাব্যিক ম্যাচ

10

ভেনেজুয়েলায় ৭.২ ও ৭.৫ মাত্রার জোড়া ভূমিকম্প: ব্যাপক ধ্বংসযজ্

11

সুন্দরবন উপকূলে পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

12

এআইনির্ভর মাইক্রো-ড্রামায় বিলিয়ন ডলারের বাজার গড়ছে চীন

13

কাফরুলে যুবদল কর্মী হত্যায় ৪ শুটারসহ ৮ জন গ্রেফতার, চাঞ্চল্য

14

কুয়েতের গুরুত্বপূর্ণ তেলক্ষেত্রে ইরানের ভয়াবহ হামলা: ব্যাপক

15

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া টি-২০ সিরিজ ২০২৬: সূচি, একাদশ ও প

16

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ চূ

17

খুব শিগগিরই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, নতুন ম

18

ভারতে ভোটার তালিকায় নাম! খুলনার প্রধান শিক্ষকের বিরুদ্ধে গুর

19

চীনে আঘাত হানা ঝড়ে ৮ জনের মৃত্যু, উপকূলের দিকে ধেয়ে আসছে সুপ

20