|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

মৎস্য উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে: কৃষিমন্ত্রী

বক্তব্য রাখছেন মোহাম্মদ আমিন উর রশিদ।

বিশ্বে বর্তমানে শুধু খাদ্যের অভাব মেটানোই যথেষ্ট নয়, বরং নিরাপদ ও মানসম্মত খাদ্যের চাহিদাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। এই প্রেক্ষাপটে মৎস্য উৎপাদনের প্রতিটি স্তরে কঠোরভাবে মান নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে দেশের মৎস্য রপ্তানি আরও বহুগুণ বাড়ানোর ওপর জোর দিয়েছেন তিনি।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর ফার্মগেটে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে (বিএআরসি) বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) আয়োজিত ‘স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে মৎস্যসম্পদ: বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মোহাম্মদ আমিন উর রশিদ তাঁর বক্তব্যে বলেন, আগামী দিনে মাছ উৎপাদনে কী কী সম্ভাবনা রয়েছে এবং আন্তর্জাতিক বাজারে মানুষের চাহিদা কেমন—সেসব বিষয় গভীরভাবে বিশ্লেষণ করে আমাদের করণীয় নির্ধারণ করতে হবে। প্রাকৃতিক উপায়ে মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পর্যাপ্ত অভয়াশ্রম নিশ্চিত করার তাগিদ দিয়ে তিনি জানান, সরকার ইতোমধ্যে মাছ সংরক্ষণে বিভিন্ন কার্যকরী উদ্যোগ গ্রহণ করেছে। পাশাপাশি কৃষিকাজে অতিরিক্ত কীটনাশক ও সার ব্যবহারের নেতিবাচক প্রভাব থেকে মাছের প্রাকৃতিক প্রজননকে রক্ষা করতে পরিবেশসম্মত ও আধুনিক উৎপাদন পদ্ধতির দিকে যাওয়ার আহ্বান জানান তিনি।

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের মৎস্যপণ্যের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরে কৃষিমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির মধ্যে আমাদের মিঠাপানির মাছের ব্যাপক চাহিদা রয়েছে। তবে বৈদেশিক মুদ্রা অর্জনের হার বাড়াতে হলে শুধু প্রবাসীদের চাহিদার ওপর নির্ভর না করে, যে দেশে মাছ রপ্তানি করা হবে সেখানকার স্থানীয় মানুষের পছন্দ অনুযায়ী মাছ উৎপাদনের দিকেও বিশেষ নজর দিতে হবে বলে মনে করেন তিনি। এ সময় তিনি চিংড়ি, কাঁকড়া ও কুঁচিয়ার মতো জলজ প্রাণীর রপ্তানি সম্ভাবনা কাজে লাগাতে কৃত্রিমভাবে পোনা উৎপাদন ও লালন-পালনে আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেন, নদীর নাব্যতা বৃদ্ধি এবং খালের সংযোগ পুনঃস্থাপনের মাধ্যমেই কেবল মাছের প্রাকৃতিক আবাসস্থল ফিরিয়ে আনা সম্ভব। মাছ চাষে অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ব্যবহারে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, এ বিষয়ে খামারিদের মধ্যে সচেতনতা তৈরি করতে খুব শিগগিরই জেলাভিত্তিক সেমিনার ও কর্মশালা আয়োজন করা হবে। বিএফআরআইয়ের মহাপরিচালক ড. মো. লতিফুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএফআরআইয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মশিউর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নিয়োগ দিচ্ছে সরকার

1

দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২০ হাজ

2

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২

3

হরমুজ প্রণালি আমাদেরই থাকবে, ট্রাম্পকে ইরানের কড়া হুঁশিয়ারি

4

প্রান্তিক মানুষের নাগালে মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে সরকার অ

5

যুক্তরাষ্ট্রে মুসলিম কর্মীকে ১৫ বারের বেশি ছুরিকাঘাত: ঘৃণা থ

6

ট্রাফিক আইন লঙ্ঘন: রাজধানীতে একদিনে ১৮১৮ মামলা করল ডিএমপি

7

শাপলা চত্বর মামলার তদন্তের অগ্রগতি জানতে চিফ প্রসিকিউটরের কা

8

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি: স্বেচ্ছাসেবক দলের দুই ন

9

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ: সংবিধান অনুযায়ী রাষ্ট্

10

৭০০০ এমএএইচ ব্যাটারি ও ১৪৪ হার্জ ডিসপ্লে নিয়ে এলো রিয়েলমি ১

11

সৌদি আরবে অবৈধ অবস্থানকারীদের জন্য কঠোর সতর্কতা: জেল-জরিমানা

12

‘কার্লো আনচেলত্তি, আমরা আসছি!’ ব্রাজিলকে হুমকি দিয়ে নরওয়ের হ

13

বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে বরখাস্ত করলেন জেলেনস্ক

14

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন বিশেষ দূত সার্জিও

15

সুরক্ষিত ভবনে খামেনিকে যেভাবে হত্যা করা হলো

16

২০১৪ ফাইনালে জার্মানির কৌশলে মেসিকে বোতলবন্দি করবে স্পেন?

17

৩৪ বছর বয়সেই ফুটবলকে বিদায় বলার গুঞ্জন,

18

জয়নুল আবদীন ফারুক সংসদ বক্তব্য ২০২৬ | জুলাই-আগস্ট চেতনা ও ব

19

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: তেহরানকে কড়া হুঁশিয়ারি দ

20