|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত ‘না’ ভোট

জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে ইসি সচিবালয় থেকে জারিকৃত এই নতুন সংশোধনীতে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের বহুল ব্যবহৃত প্রতীক ‘নৌকা’ স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে নির্বাচনি প্রতীকের তালিকায় নতুনভাবে যুক্ত করা হয়েছে ‘না’ প্রতীক, যা কেবল একক প্রার্থীর আসনে কার্যকর হবে।

গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৯৪ অনুচ্ছেদের ক্ষমতাবলে বিধিমালা সংশোধন করে জানানো হয়েছে যে, স্থগিত প্রতীক বাদে ইসির নির্ধারিত অন্যান্য প্রতীক প্রার্থিতা সাপেক্ষে বরাদ্দ দেওয়া যাবে। প্রতীক সংযোজন ও স্থগিতের পাশাপাশি প্রার্থীর হলফনামা দাখিলের নিয়মাবলীতেও বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, প্রার্থীর পরিবারের সদস্য অর্থাৎ স্বামী-স্ত্রী, সন্তান ও নির্ভরশীলদের আয়কর সংক্রান্ত তথ্য প্রদান বাধ্যতামূলক থেকে শিথিল করে ‘ঐচ্ছিক’ করা হয়েছে। এছাড়া ফৌজদারি মামলার ক্ষেত্রে ‘অভিযুক্ত’ শব্দের ব্যাখ্যা স্পষ্ট করে বলা হয়েছে, কেবল যার বিরুদ্ধে আদালত আনুষ্ঠানিকভাবে চার্জ বা অভিযোগ গঠন করেছেন, তিনিই অভিযুক্ত হিসেবে গণ্য হবেন। জামিনপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে আদালতের সত্যায়িত অনুলিপি জমা দেওয়ার বাধ্যতামূলক নিয়ম শিথিল করা হয়েছে এবং কারাগারে থাকা প্রার্থীরা জেল কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়িত করে জমা দিতে পারবেন। পাশাপাশি, নির্বাচনি ব্যয় নির্বাহের ক্ষেত্রে প্রার্থীর নিজস্ব অ্যাকাউন্টের পাশাপাশি তাঁর মনোনীত নির্বাচনি এজেন্টের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ রেখে বিধিমালায় সংশোধন এনেছে কমিশন, যা অবিলম্বে কার্যকর হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ লুটের কারবার ও হ

1

ভারতকে পাকিস্তানের সরাসরি যুদ্ধের হুমকি

2

মশার প্রজননস্থল ধ্বংসে চসিকের বিশেষ অভিযান

3

এবার গুগলে ‘৭ আপ খাওয়া দল’ সার্চ করলেই আসছে ব্রাজিলের নাম: ন

4

ইরাক বনাম নরওয়ে ম্যাচ প্রেডিকশন: লাইনাপ, র‍্যাংকিং ও পরিসংখ

5

কাফরুলে যুবদল কর্মী হত্যায় ৪ শুটারসহ ৮ জন গ্রেফতার, চাঞ্চল্য

6

বিশ্বকাপ শুরুর আগেই ফ্রান্স শিবিরে অশান্তি, বিতর্কের কেন্দ্র

7

৫০ হাজার বিক্রির মাইলফলক স্পর্শ: টাটা সিয়েরার নতুন জুবিলি এড

8

ছন্দে ফিরছে ব্রাজিল, কি ফিরবে ‘জোগো বোনিতো’?

9

ওয়ান ইলেভেনের সময় জেআইসিতে আটকে তারেক রহমানকেও নির্যাতন করা

10

খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়াল

11

আয়াতুল্লাহ খামেনির দাফনের সময় জানাল ইরান

12

জোড়া গোলের রাতে রেকর্ডবুকে কেইন, পেছনে ফেললেন মেসিকে

13

ঢাকার চারপাশের নদীদূষণ রোধে এক মাসের মধ্যে কর্মপরিকল্পনা জমা

14

স্পেন যদি কবিতা হয়, তবে লামিন ইয়ামাল তার কিশোর কবি

15

রাকসু তহবিলের লাখ লাখ টাকার হিসাব জমা না দেওয়ার অভিযোগ

16

ইসলামাবাদে চারদেশীয় বৈঠক ও ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ ২০২৬ | শা

17

তাড়াইলে সপ্তাহের ব্যবধানে বেড়ে কাঁচা মরিচের কেজি ২০০ টাকা

18

জার্মানির গোল বাতিলের সিদ্ধান্ত সঠিক ছিল, স্পষ্ট করল ফিফা

19

সালমান শাহ হত্যাকাণ্ড: যেভাবে চিত্রনায়ককে খুন করা হয়েছিল বলে

20