রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আগামী কয়েক দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন থেকে চার দিন রাজধানীতে হালকা বৃষ্টি থাকতে পারে এবং এরপর ধীরে ধীরে বৃষ্টির প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে। শুধু ঢাকাই নয়, দেশের অধিকাংশ অঞ্চলেই এই সময়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সর্বোচ্চ ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জে। অন্যদিকে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে সৈয়দপুর, ময়মনসিংহ ও চাঁদপুরে। রাজধানী ঢাকায় এই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে জানানো হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে।
মন্তব্য করুন