দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

০ শেয়ার
সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

সক্রিয় মৌসুমি বায়ু ও লঘুচাপের প্রভাবে দেশের আটটি বিভাগেই আগামী পাঁচ দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংক্ষেপে মূল তথ্য
  • সক্রিয় মৌসুমি বায়ু এবং মধ্যপ্রদেশের সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে দেশের আটটি বিভাগেই আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
  • এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রাও কিছুটা কমতে পারে বলে জানানো হয়েছে।
  • শনিবার (৫ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

সক্রিয় মৌসুমি বায়ু এবং মধ্যপ্রদেশের সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে দেশের আটটি বিভাগেই আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রাও কিছুটা কমতে পারে বলে জানানো হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আগামী কয়েক দিন দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। আগামী রবিবার (৬ সেপ্টেম্বর) দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং পরবর্তী দিনগুলোতে তা প্রায় অপরিবর্তিত থেকে বুধবার নাগাদ আবার সামান্য বাড়তে পারে। মৌসুমি বায়ুর এই সক্রিয়তার ফলে দেশজুড়ে ভ্যাপসা গরম কমে স্বস্তি ফিরে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

আ. লীগের ভাগ্য নির্ধারণ হবে আদালতে: ডা. জাহেদ

2

ভাড়া কমানো ও উচ্ছেদ বন্ধের দাবিতে রাজপথে লাখো মানুষ

3

গ্রিসের ক্রিট দ্বীপে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

4

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক

5

অবশেষে ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের বিয়ের দিনক্ষণ চূড়ান্ত

6

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া টি-২০ সিরিজ ২০২৬: সূচি, একাদশ ও প্রেডিকশন

7

সারা দেশে ভারি বৃষ্টির আভাস: চট্টগ্রাম ও সিলেটে অতি বর্ষণের সতর্কতা

8

যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ছুড়ল ইরান

9

শান্তিরক্ষীদের গৌরব রক্ষা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী

10

নেত্রকোনায় পাসপোর্ট তৈরি করতে এসে রোহিঙ্গা যুবক আটক