|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

ট্রাফিক আইন ভাঙলেই এআই ক্যামেরায় জরিমানা, মালিকের মোবাইলে যাবে বার্তা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ও আধুনিক ব্যবস্থা নিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ চালু করতে যাচ্ছে হাইওয়ে পুলিশ। মহাসড়কের ৪৯০টি পিলারে অটোমেটিক ক্যামেরা স্থাপনের মাধ্যমে এই স্বয়ংক্রিয় জরিমানা ব্যবস্থা কার্যকর করা হবে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের মেঘনাঘাটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে এই যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন থেকে কোনো যানবাহন গতিসীমা লঙ্ঘন (স্পিড ব্রেক), উল্টো পথে চলাচল কিংবা ঝুঁকিপূর্ণ ওভারটেকিং করলে স্বয়ংক্রিয়ভাবে তার জরিমানা ধার্য হবে। এ ছাড়া স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে সঙ্গে সঙ্গেই গাড়ি মালিকের মোবাইল ফোনে মেসেজ চলে যাবে এবং নির্দিষ্ট নিয়মে তা পরিশোধ করা যাবে। বারবার একই অপরাধ করলে বিআরটিএ-এর বিধি অনুযায়ী গাড়ির নিবন্ধন বাতিলের ব্যবস্থাও নেওয়া হবে। প্রাথমিকভাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এটি চালু হলেও পরবর্তীতে দেশের সব মহাসড়কে এই পদ্ধতি সম্প্রসারণ করা হবে বলে জানান তিনি।

মহাসড়কে চাঁদাবাজি রোধে এই ক্যামেরাগুলো অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, চাঁদাবাজির যেকোনো কর্মকাণ্ড ক্যামেরায় রেকর্ড হওয়ায় এই প্রবণতা অনেকাংশে কমে আসবে। এ সময় মহাসড়কে সার্ভিস লেন, বাস স্টপেজ বে, ফিডার রোড, বাজার এবং পথচারী পারাপারের নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরে হাইওয়ে পুলিশ জানায়, অটো ফাইন সিস্টেম চালু হলে পুলিশের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ার পাশাপাশি সড়কে দুর্ঘটনা উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, আজহারুল ইসলাম মান্নান, স্বরাষ্ট্র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী ও আইজিপি মো. আলী হোসেন ফকির। সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি ফারুক আহমেদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: মন্তব্য বিএনপির সংসদ

1

দেশে ৫ হাজার অবৈধ ইটভাটা: প্রতিমন্ত্রী

2

ডেন্টাল ইমপ্ল্যান্টের দিন শেষ? ল্যাবে মানবদাঁত তৈরির পথে বিজ

3

শেয়ার বাজারের নিয়ন্ত্রণ ক্ষমতা পেল ডিএসই ও সিএসই: নতুন নীতিম

4

জার্মানিকে বিদায় করে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

5

জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশীদারিত্ব বাড়া

6

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা অব্যাহত: বিক্ষোভ অব

7

ওআইসি সম্মেলনের ফাঁকে ইরানের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদ

8

বিশ্বকাপ ২০২৬: রাউন্ড অব ৩২-এ ইংল্যান্ডের মুখোমুখি ডিআর কঙ্গ

9

ম্যারাডোনার স্মৃতির পথে মেসি

10

‘ববিতা আমার আত্মার আত্মা, সবকিছুতেই আমাদের দারুণ মিল’—সুচন্দ

11

হরমুজ প্রণালীতে চরম সংকট: দিনে পার হতে পেরেছে মাত্র ৬টি জাহা

12

সাইবার হামলার শিকার ইরানের ৪ ব্যাংক

13

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন বিশেষ দূত সার্জিও

14

আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর,

15

বার কাউন্সিলের নতুন অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকো

16

রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপি প্রার্থী চূড়ান্ত করেনি, জামায়াতে

17

ঝালমুড়ি কিনতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, পাংশায় বৃদ্ধ দোকানি গ

18

রোমেরোর চোটে চিন্তিত আর্জেন্টিনা

19

দক্ষিণ আফ্রিকাকে ২ গোল দিয়ে ম্যাচ জিতল মেক্সিকো ২০২৬

20