|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Mar 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইসরায়েলে যুক্তরাষ্ট্রের জরুরি অস্ত্র সরবরাহ: আজ রাতে ইরানে ‘বৃহত্তম বোমাবর্ষণের’ ঘোষণা

করমর্দন করছেন ট্রাম্প ও নেতানিয়াহু।
ছবি: সংগৃহীত

ইরান-ইসরায়েল যুদ্ধ এখন এক চূড়ান্ত ও ভয়াবহ রূপ নিয়েছে। ইরানের শক্ত প্রতিরোধের মুখে ইসরায়েলের অস্ত্রভাণ্ডার ফুরিয়ে যাওয়ার আশঙ্কায় জরুরি ভিত্তিতে সমরাস্ত্র পাঠানোর অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (৭ মার্চ) মার্কিন পররাষ্ট্র দপ্তর ১৫ কোটি ১৮ লাখ মার্কিন ডলার মূল্যের এই জরুরি অস্ত্র বিক্রির প্রস্তাব অনুমোদন করে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে এই অস্ত্র পাঠাতে কংগ্রেসের অনুমোদনের জন্যও অপেক্ষা করা হচ্ছে না; বরং সরাসরি তা ইসরায়েলে পাঠানো হচ্ছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইসরায়েলের তাৎক্ষণিক প্রতিরক্ষা নিশ্চিত করতে এই বিশেষ প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। এই প্যাকেজে অত্যন্ত শক্তিশালী বিএলইউ-১১০এ/বি (BLU-110A/B) বোমা এবং লজিস্টিক সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে। ওয়াশিংটনের দাবি, মধ্যপ্রাচ্যে তাদের অন্যতম প্রধান মিত্রের নিরাপত্তা জোরদার করতেই এই পদক্ষেপ। তবে সামরিক বিশ্লেষকরা একে ইরানে হামলা আরও জোরদার করার স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখছেন।

এদিকে, শনিবার রাতেই ইরানের ওপর এ যাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজকের হামলায় মূলত ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং কারখানাগুলোকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ইরান বিশ্বজুড়ে অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, যা আর বরদাশত করা হবে না। আজ রাতের এই সম্ভাব্য হামলা মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিডনি সুপার কাপ: ওয়েস্টার্ন সিডনির বিপক্ষে জাবি আলোনসোর চেলস

1

বিশ্বকাপে কি দেখা হবে মেসি-রোনালদোর?

2

গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে ডিসির আকস্মিক পরিদর্শন ও অন

3

আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: লাইনআপ, র‍্যাংক ও ম্যাচ প্রেডিকশ

4

এসএসসিতে সর্বোচ্চ পরীক্ষার্থী অনুপস্থিত ময়মনসিংহে, সর্বনিম্

5

ব্রাজিল বনাম জাপান: বিশ্বকাপে টিকে থাকার লড়াই, জেনে নিন ম্যা

6

বাংলাদেশে থাকা তিন লাখের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার ঘোষণা

7

বাংলাদেশের পে স্কেলের ইতিহাস: অতীতে কোন পে স্কেলে কত শতাংশ ব

8

পাথরঘাটায় ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, বিপাকে এইচএসস

9

ময়না ছলাৎ ছলাৎ’ খ্যাত ওপার বাংলার জনপ্রিয় গায়ক স্বাগত দে

10

বগুড়ায় মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকচাপায় বিজিবি সদস্য নিহত

11

জিম্বাবয়ে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অভিষেক শর্মার ওপেনিং

12

ইউরোপে দারুণ প্রত্যাবর্তন: টেসলার বিক্রিতে ২৫ শতাংশ প্রবৃদ্ধ

13

New Zealand vs Egypt Prediction: ২০২৬ বিশ্বকাপে ফারাও ও অল ব

14

কেকেআরে যোগ দিতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, আইনি ব্যবস্থার পথ

15

আর্জেন্টিনার তরুণ প্রতিভা ভালেন্তিন বার্কোকে দীর্ঘমেয়াদী চুক

16

ইরান যুদ্ধের আপডেট: সর্বোচ্চ নেতা হলেন খামেনির ছেলে মোজতবা

17

টেকেরহাটে ট্রাক উলটে চালক নিহত

18

হংকংয়ে জুভেন্টাসের বিপক্ষে চেলসির প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যা

19

বার্সেলোনার হয়ে জোড়া গোল করলেন ১৮ বছর বয়সি ফরোয়ার্ড হামজা আব

20