|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

সৌদি পরিবারে যোগাযোগের নতুন মাধ্যম: হোয়াটসঅ্যাপে বসছে ‘ডিজিটাল মজলিস’

সৌদি আরবের পারিবারিক ও সামাজিক সংস্কৃতিতে দীর্ঘকাল ধরে ‘মজলিস’ বা মুখোমুখি বসে খোলামেলা আড্ডা এবং খোঁজখবর নেওয়ার ঐতিহ্য চলে আসছে। তবে সময়ের পরিবর্তনে এবং প্রযুক্তির ছোঁয়ায় সেই ঐতিহ্য এখন রূপ নিয়েছে ‘ডিজিটাল মজলিসে’। পরিবারের বিভিন্ন প্রান্তের সদস্যদের যুক্ত করে তৈরি করা হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো বর্তমানে সৌদি পরিবারগুলোতে যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় ও কার্যকর মাধ্যম হয়ে উঠেছে।

পারিবারিক বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ঘুম থেকে ওঠার পর থেকেই শুরু হয়ে যায় নানা রকম বার্তা বিনিময়। সকালের শুভেচ্ছা বিনিময়, পুরোনো স্মৃতির ছবি শেয়ার করা, বিয়ের খবর কিংবা শুক্রবারের বিশেষ খাবারের আয়োজন—সবকিছু নিয়েই চলে আলোচনা। ২৭ বছর বয়সী লামা আল-কাহতানি জানান, তার পরিবারের এই গ্রুপটি একই সঙ্গে একটি পারিবারিক নোটিশ বোর্ড, স্মৃতির আর্কাইভ এবং নিরন্তর কথোপকথনের একটি ভার্চুয়াল প্ল্যাটফর্ম। সেখানে কখনো ঘুম থেকে উঠেই অর্ধশতাধিক বার্তা জমে থাকতে দেখা যায়।

সৌদির কমিউনিকেশনস, স্পেস অ্যান্ড টেকনোলজি কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে ইন্টারনেট ব্যবহারের হার প্রায় ৯৯ শতাংশ এবং এর প্রায় পুরোটাই মোবাইল ফোনের মাধ্যমে হয়ে থাকে। এছাড়া দেশটির ইন্টারনেট ব্যবহারকারীদের প্রায় ৯০ শতাংশই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। এই ব্যাপক প্রযুক্তিনির্ভরতার ফলেই পারিবারিক বন্ধন রক্ষায় অ্যাপটির ব্যবহার দিন দিন বাড়ছে। সন্তান জন্ম নেওয়া, বাগদান, মৃত্যুসংবাদ কিংবা শোক ও অভিনন্দন জানানোর মতো গুরুত্বপূর্ণ সব তথ্য এখন মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে এসব গ্রুপে।

দীর্ঘদিন ধরে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে আসা প্রথাগত মজলিসের বিকল্প হিসেবে হোয়াটসঅ্যাপ তৈরি হয়নি; বরং মুখোমুখি সাক্ষাতের মধ্যবর্তী সময়গুলোতে একে অপরের সঙ্গে যোগাযোগ টিকিয়ে রাখতে এটি একটি কার্যকর ডিজিটাল সেতু হিসেবে কাজ করছে। কর্মক্ষেত্রের প্রয়োজনে দূরে থাকা ৩৪ বছর বয়সী আবদুল্লাহ আল-হারবি জানান, ব্যক্তিগতভাবে কাউকে ফোন করার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো কারণ লাগে, কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে পরিবারের দৈনন্দিন ছোটখাটো মুহূর্তগুলো শেয়ার করার মাধ্যমে দূরে থেকেও পরিবারের সান্নিধ্য অনুভব করা যায়।

তবে এর কিছু নেতিবাচক দিকও রয়েছে বলে মনে করেন অনেকে। গবেষক ও ব্যবহারকারীদের মতে, প্রায়শই ভুল তথ্য বা গুজব ছড়িয়ে পড়া এবং যেসব বয়স্ক স্বজন এখনো স্মার্টফোন বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে অভ্যস্ত নন, তাদের কাছে গুরুত্বপূর্ণ খবর পৌঁছানো কিছুটা কঠিন হয়ে দাঁড়ায়। এছাড়া পরিবারের বিভিন্ন প্রজন্মের ব্যবহারের ধরনও আলাদা; যেখানে তরুণরা ছোট বার্তা ও মিম শেয়ার করেন, সেখানে বয়স্করা ভয়েস নোট বা ছবি পাঠাতে পছন্দ করেন। ৫৬ বছর বয়সী সারা আল-দোসারির মতে, ব্যস্ত জীবনে সবার খোঁজ নেওয়ার জন্য এটি দারুণ হলেও সামনা-সামনি বসে আড্ডা দেওয়ার আনন্দ বা বিকল্প কখনোই ডিজিটাল মাধ্যম হতে পারে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় পেঁয়াজ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, পুকুর থেকে লাশ উ

1

ভবিষ্যৎ আর্থিকভাবে নিরাপদ ও স্বাবলম্বী থাকতে আজই মেনে চলুন ৫

2

রিয়াদে মক্কা প্রতিরক্ষা জোটের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক শুরু

3

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ২য় বর্ষের ফল পুনঃনিরীক্ষণের আবে

4

রামেক হাসপাতালে ২৮ কোটি টাকার বিদেশি ওষুধ

5

কেন শিবিরের রাজনীতি ছেড়েছিলেন, খোলাসা করলেন নাসিরুদ্দীন পাটও

6

জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলে নজর কাড়লেন চিত্রনায়িকা প

7

শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ খাতের ভাতার অনলাইন আবেদন শুরু

8

বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কমেনি দুর্ভোগ

9

দীর্ঘ বিরতির পর রোমান্টিক আবহে ফিরলেন দেব-শুভশ্রী, প্রকাশ পে

10

মেট্রোরেল স্টেশনে যাত্রীদের নিরাপদ চলাচল নিশ্চিত করার নির্দে

11

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের স্বস্তি, বেসরকারি ও নিম্ন

12

কেপ ভার্দের ইতিহাস গড়া নায়ক কেভিন পিনা

13

সাকিব-তাওহীদের দলের সহ-মালিক হলেন ভারতের সাবেক পেসার জহির খা

14

এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় বিয়ের প্রস্তাব: রুশ যুগলকে

15

প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ খ্যাত পরিচালক ও অনা ইরানির স্বামী কু

16

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

17

১৫ মাসের চিকিৎসা শেষে দেশে ফিরছেন নন্দিত অভিনেতা ইলিয়াস কাঞ

18

খুব শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা

19

জানুয়ারির প্রথম অধিবেশনে সংবিধান সংশোধনের বিল, গণভোটের ইঙ্গি

20